Rajarhat: স্কুলের টিফিন কেনার নাম করে বাড়ি থেকে বেরয়…সপ্তম শ্রেণির ছাত্রকেই কিনা সক্কাল সক্কাল এই অবস্থায়… থ্ পড়শিরাই
Rajarhat: মুন্সিপাড়া বেলতলার বাসিন্দা শেখ সামির। পরিবারের দাবি, গত ১৮ তারিখ সকাল ন'টায় টিফিন আনতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয়। তারপর থেকে নিখোঁজ হয়ে যায়।

রাজারহাট: স্কুলে যাওয়ার আগে সক্কাল সক্কাল নিজেই টিফিন কিনতে গিয়েছিল। বাড়ির লোকও ভাবছে, এই আসবে.. এই আসবে.. কিন্তু বেশ অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও ফেরেনি সপ্তম শ্রেণির ছাত্র শেখ সামির। গত সোমবার বাড়ি থেকে বেরিয়ে ঠিক এই ভাবেই নিখোঁজ হয়ে যায় সপ্তম শ্রেণির ছাত্র। ঘটনাটি ঘটেছে রাজারহাটের রাইগাছি মুন্সি পাড়ার বেলতলা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুন্সিপাড়া বেলতলার বাসিন্দা শেখ সামির। পরিবারের দাবি, গত ১৮ তারিখ সকাল ন’টায় টিফিন আনতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয়। তারপর থেকে নিখোঁজ হয়ে যায়। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও বাড়ি না ফেরার পরিবারের সদস্যরা খুঁজতে বের হন।
স্থানীয় দোকানি জানায়, শেখ সামিরকে তাঁরা দেখেননি। এরপর পরিবারের লোকেরা রাজারহাট থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরিবারের লোকেদের অভিযোগ, শেখ সামিরকে খুঁজতে পুলিশ যথাযথ উদ্যোগ নিচ্ছে না। এরপর বুধবার রাতে স্থানীয় বাসিন্দারা এলাকার এক যুবককে অপহরণকারী সন্দেহে ধরে পুলিশের হাতে তুলে দেয়। তাঁঁদের অভিযোগ, ওই ব্যক্তি অপহরণের সঙ্গে যুক্ত কিনা, ঘটনার তদন্ত চালাচ্ছে রাজারহাট থানার পুলিশ।

