AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Latest Update: বাংলার আকাশে ঢুকছে কালো মেঘ, ৫ জেলায় জারি প্রবল বৃষ্টির সতর্কতা

West Bengal Weather: এদিকে, লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে ধূপগুড়ি শহর। পৌরসভার ১৬টি ওয়ার্ডের অধিকাংশ নিচু এলাকায় জল জমে ব্যাপক ভোগান্তির মুখে পড়েছেন বাসিন্দারা। একাধিক বাড়িতে বৃষ্টির জল ঢুকে পড়েছে। নোংরা ড্রেনের জল মাড়িয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।

Weather Latest Update: বাংলার আকাশে ঢুকছে কালো মেঘ, ৫ জেলায় জারি প্রবল বৃষ্টির সতর্কতা
প্রবল বৃষ্টিতে ভাসবে বাংলাImage Credit: Debarchan Chatterjee/NurPhoto via Getty Images
| Edited By: | Updated on: Jul 19, 2026 | 11:39 AM
Share

কলকাতা: সকাল থেকে আকাশ কালো মেঘে ঢাকা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় চলছে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বইতে পারে দমকা বাতাস। অ্যালার্ট জারি উত্তরবঙ্গে।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হলেও, একাংশ অংশ দুর্বল হয়েছে। তবে, ঘূর্ণাবর্ত এখনও সক্রিয়। জানা যাচ্ছে, সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে স্থলভাগে। সেই কারণেই উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।

উত্তরবঙ্গে ইতিমধ্যেই জারি হয়েছে লাল সতর্কতা। একদিনে সেখানে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। মূলত উত্তরের পাঁচ জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পংয়ে বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। গতকাল থেকেই বৃষ্টি হয়েছে। রবিবার কোচবিহারে কমলা সতর্কতা। এছাড়া সোমবার সকাল আটটা পর্যন্ত এই জেলাগুলিতে কমলা সতর্কতা থাকবে।

অপরদিকে, রবিবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। মঙ্গলবার দুই ২৪ পরগনা, নদিয়ায় ভারী বৃষ্টি হবে। বুধবার ভারী বৃষ্টি দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়ায়। বৃহস্পতিবারও কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আপাতত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। কলকাতার জন্যও আলাদা কোনও সতর্কতা জারি করা হয়নি।

এদিকে, লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে ধূপগুড়ি শহর। পৌরসভার ১৬টি ওয়ার্ডের অধিকাংশ নিচু এলাকায় জল জমে ব্যাপক ভোগান্তির মুখে পড়েছেন বাসিন্দারা। একাধিক বাড়িতে বৃষ্টির জল ঢুকে পড়েছে। নোংরা ড্রেনের জল মাড়িয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।

Follow Us
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু