AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madhyamik: এবারের মাধ্যমিকে ১২ হাজার খাতায় ভুল! মানল পর্ষদ

Madhyamik: এদিনের রিভিউ রেজাল্ট ঘোষণার পর জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার অলিভ গায়েন ষষ্ঠ থেকে চতুর্থে উঠে এসেছে। দক্ষিণ দিনাজপুরের সপ্ত দে সপ্তম থেকে উঠে এসেছে পঞ্চমে। একই জেলার আবৃত্তি ঘটক সপ্তম থেকে উঠে এসেছে ষষ্ঠে। দক্ষিণ ২৪ পরগনার ঋতব্রত নাথ নবম থেকে সপ্তমে উঠে এসেছে।

Madhyamik: এবারের মাধ্যমিকে ১২ হাজার খাতায় ভুল! মানল পর্ষদ
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 28, 2024 | 5:26 PM
Share

কলকাতা: মাধ্যমিকের রিভিউ রেজাল্টে চারজনের স্থান বদল হল। অন্যদিকে মাধ্যমিকের খাতায় ১২ হাজার ভুল। ১২ হাজার ৪৬৮ টি উত্তরপত্রে স্রেফ নম্বর যোগে গন্ডগোল দেখা গিয়েছে এবার। স্ক্রুটিনিতে ২২ নম্বর পর্যন্তও বেড়েছে পরীক্ষার্থীর। ফলে মেধা তালিকাতেও এসেছে বদল। মেধা তালিকায় স্থান বদলেছে চারজন পরীক্ষার্থীর। অন্যদিকে প্রথম দশের মেধা তালিকায় ঢুকে পড়েছে আরও সাতজন। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এই ফলাফল জানান মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে তিনি ঘোষণা করেন, ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১০ ফেব্রুয়ারি থেকে।

এদিনের রিভিউ রেজাল্ট ঘোষণার পর জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার অলিভ গায়েন ষষ্ঠ থেকে চতুর্থে উঠে এসেছে। দক্ষিণ দিনাজপুরের সপ্ত দে সপ্তম থেকে উঠে এসেছে পঞ্চমে। একই জেলার আবৃত্তি ঘটক সপ্তম থেকে উঠে এসেছে ষষ্ঠে। দক্ষিণ ২৪ পরগনার ঋতব্রত নাথ নবম থেকে সপ্তমে উঠে এসেছে।

তবে ১২ হাজারের বেশি খাতায় যোগে ভুল নিয়ে প্রশ্ন ওঠা শুরু। যদিও পর্ষদের সাফাই, ৬৩ লক্ষের মধ্যে ১২ হাজার খাতায় ভুল। যদিও এটাও কাম্য নয় বলেই মানছে তারা।

Follow Us
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে