AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar: ঢোকেননি সেমিনার রুমে, উঁকি মেরে নাকি দেখেছিলেন, আদৌ সত্যি বলছেন? জানতে শুরু হল অভিযুক্ত সিভিক ভলান্টিয়রের পলিগ্রাফ টেস্ট

RG Kar: বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন অভিযুক্ত। শনিবার সেখানেই পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। তবে টেকনিক্যাল কারণে তা করা সম্ভব হয়নি। জেলে কতটা এই টেস্ট সম্ভব তা খতিয়ে দেখে আসে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি।

RG Kar: ঢোকেননি সেমিনার রুমে, উঁকি মেরে নাকি দেখেছিলেন, আদৌ সত্যি বলছেন? জানতে শুরু হল অভিযুক্ত সিভিক ভলান্টিয়রের পলিগ্রাফ টেস্ট
অভিযুক্ত সিভিক ভলান্টিয়রImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 25, 2024 | 12:48 PM
Share

কলকাতা: প্রশ্ন উঠছিল আরজি কর-কাণ্ডে অভিযুক্ত সিভিক ভলান্টিয়রের পলিগ্রাফ টেস্ট কবে হবে? কারণ, ইতিমধ্যে সন্দীপ ঘোষ সহ মোট চারজনের পলিগ্রাফ টেস্ট শনিবারই করেছেন সিবিআই আধিকারিকরা। তবে ধৃতের কবে টেস্ট করা হবে সেই নিয়ে জল্পনা ছড়ায়। অবশেষে রবিবার অভিযুক্তের পলিগ্রাফ টেস্ট শুরু করেছেন গোয়েন্দা আধিকারিকরা।

বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন অভিযুক্ত। শনিবার সেখানেই পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। তবে টেকনিক্যাল কারণে তা করা সম্ভব হয়নি। জেলে কতটা এই টেস্ট সম্ভব তা খতিয়ে দেখে আসে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি। এরপর আজ শুরু হয় অভিযুক্তের পলিগ্রাফ টেস্ট। জানা যাচ্ছে, পলিগ্রাফ টেস্টের তত্ত্বাবধানে রয়েছে সিবিআই-এর স্পেশাল টিম। এছাড়াও সিএফএসএল (CFSL)-এর তত্ত্বাবধানে হচ্ছে পলিগ্রাফ। ২ টি ডিভাইস রয়েছে এসসিবি-র হাতে।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, জেরায় বারবার গোয়েন্দাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন অভিযুক্ত ব্যক্তি। এর আগে পুলিশ সূত্রে জানা গিয়েছিল, ওই সিভিক ভলান্টিয়র নিজের দোষ কবুল করে ফাঁসির দাবি করেছিলেন। তবে কেন্দ্রের গোয়েন্দাদের সামনে পড়তেই তিনি কার্যত বয়ান বদল করছেন বারেবারে। কখনও বলছেন, ঘটনার দিন তিনি সেমিনার রুমে যাননি। উঁকি মেরে দেখেছিলেন শুধু। কখনও বলছেন সেমিনার রুমে নাকি কেউ ছিল না। ফলত, বয়ান বদল করে তিনি কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে জানা যাচ্ছে সিবিআই-এর তরফে। সেই কারণে অভিযুক্তের পলিগ্রাফ টেস্ট প্রয়োজন বলেই মনে করেছেন গোয়েন্দারা। আজ সিভিক ভলান্টিয়র ছাড়াও বাকি দুই চিকিৎসক এর পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে।

Follow Us
BJP সরকারে পূর্ণ মন্ত্রী, তৃণমূলে গুরুত্ব না পাওয়া নিয়ে কী বললেন তাপস
BJP সরকারে পূর্ণ মন্ত্রী, তৃণমূলে গুরুত্ব না পাওয়া নিয়ে কী বললেন তাপস
নজরে উত্তরবঙ্গের উন্নয়ন, প্রতিফলন দেখা গেল মন্ত্রিসভায়
নজরে উত্তরবঙ্গের উন্নয়ন, প্রতিফলন দেখা গেল মন্ত্রিসভায়
মন্ত্রী হিসেবে কী লক্ষ্য? শপথের পর টিভি৯ বাংলায় কী বললেন শঙ্কর? 
মন্ত্রী হিসেবে কী লক্ষ্য? শপথের পর টিভি৯ বাংলায় কী বললেন শঙ্কর? 
প্রথম কাজ কী হবে, কী বললেন অর্জুন সিং
প্রথম কাজ কী হবে, কী বললেন অর্জুন সিং
দেখুন কীভাবে নামানো হল অত বড় মেসির মূর্তি
দেখুন কীভাবে নামানো হল অত বড় মেসির মূর্তি
কী নালিশ করেছেন ঋতব্রত-সন্দীপন? TV9 বাংলার হাতে বিস্ফোরক নথি
কী নালিশ করেছেন ঋতব্রত-সন্দীপন? TV9 বাংলার হাতে বিস্ফোরক নথি
লুকিয়ে ছিলেন পাটখেতে, তৃণমূল নেতাকে হিড় হিড় করে টেনে বের করল পুলিশ!
লুকিয়ে ছিলেন পাটখেতে, তৃণমূল নেতাকে হিড় হিড় করে টেনে বের করল পুলিশ!
মাথায় হাত দিয়ে লুটিয়ে পড়লেন কল্যাণ, স্থানীয় বাসিন্দারা বললেন...
মাথায় হাত দিয়ে লুটিয়ে পড়লেন কল্যাণ, স্থানীয় বাসিন্দারা বললেন...
পৃথিবীর সবচেয়ে প্রাচীন ইংরেজি কবিতা কোনটা জানেন?
পৃথিবীর সবচেয়ে প্রাচীন ইংরেজি কবিতা কোনটা জানেন?
হেলথ ড্রিঙ্কেও ক্ষতিকর রাসায়নিক! কী কী ক্ষতি হতে পারে শিশুর?
হেলথ ড্রিঙ্কেও ক্ষতিকর রাসায়নিক! কী কী ক্ষতি হতে পারে শিশুর?