AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ED Summons Rituparna Sengupta: বুধে হাজিরা দেননি, ED দফতরে আবার ডাক পড়ল ঋতুপর্ণার

Ration Scam Case: প্রসঙ্গত, বুধবার রেশন দুর্নীতি মামলায় হাজিরা দেওয়ার কথা ছিল ঋতুপর্ণার। তবে সেই হাজিরা এড়িয়েছেন তিনি। সূত্রের খবর, ইমেল মারফত ফের তাঁকে তলবের নোটিস পাঠানো হয়েছে। মূলত, রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণার একটি সংস্থার নাম জড়িয়েছে।

ED Summons Rituparna Sengupta: বুধে হাজিরা দেননি, ED দফতরে আবার ডাক পড়ল ঋতুপর্ণার
ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেত্রীImage Credit: Facebook
| Edited By: | Updated on: Jun 06, 2024 | 11:21 AM
Share

কলকাতা: আবার তলব অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। রেশন দুর্নীতি মামলায় এর আগে ইডি তলব করেছিল তাঁকে। কিন্তু হাজিরা দেননি তিনি। অভিনেত্রী ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায়, বিদেশে থাকায় হাজিরা এড়িয়েছিলেন তিনি। সাত দিন সময় চেয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থার কাছে। তবে সেই সময় দিল না এজেন্সি। ফের ডেকে পাঠানো হল তাঁকে।

প্রসঙ্গত, বুধবার রেশন দুর্নীতি মামলায় হাজিরা দেওয়ার কথা ছিল ঋতুপর্ণার। তবে সেই হাজিরা এড়িয়েছেন তিনি। সূত্রের খবর, ইমেল মারফত ফের তাঁকে তলবের নোটিস পাঠানো হয়েছে। মূলত, রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণার একটি সংস্থার নাম জড়িয়েছে। ইডির দাবি, রেশন দুর্নীতির টাকা সরাসরি ঢুকেছে তাঁর সংস্থায়। তদন্তকারীরা এখন এটাই জানতে চাইছেন,কার মাধ্যমে এই টাকা সংস্থায় গিয়েছে। কেন গিয়েছে। এই সব জিজ্ঞাসাবাদের জন্যই মূলত তলব করা হয়েছে তাঁকে।

উল্লেখ্য, তবে এই প্রথম নয় এর আগেও ইডি তলব করেছিল অভিনেত্রীকে। সেই সময় রোজভ্যালি সংক্রান্ত একটি মামলায় ডেকে পাঠানো হয় তাঁকে। ২০১৯ সালে এই চিটফান্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। তদন্তকারী সংস্থার দাবি, রোজভ্যালির একাধিক অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী। প্রশ্ন উঠেছিল সেই সময় তাঁর কিছু বিদেশ ভ্রমণের অর্থের উৎস নিয়ে। পাঁচ বছর পর ফের তলব করা হল তাঁকে।

Follow Us
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?