AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Behala: ‘ভোট এলে দাদা আসেন, এখন কোথায়?’, পথদুর্ঘটনার পর ক্ষোভ এলাকাবাসীর

Behala: স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার ধারে বেশ কিছু ঘর আছে। বাচ্চারা থাকে সেসব পরিবারে। বারবার প্রশাসনকে জানালেনও কাজ হয়নি বলে অভিযোগ তাদের। এখানে নেই কোনও বাম্পার। মাঝেমধ্যেই ছোটখাটো দুর্ঘটনাও ঘটতে থাকে।

Behala: 'ভোট এলে দাদা আসেন, এখন কোথায়?', পথদুর্ঘটনার পর ক্ষোভ এলাকাবাসীর
ক্ষোভ অভিযোগ শোনাচ্ছেন এলাকার বাসিন্দারা। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 31, 2023 | 6:21 AM
Share

কলকাতা: পথ যেন মরণফাঁদ। নিয়মিত পথদুর্ঘটনা ঘটে চলে ঠাকুরপুকুর খালপোলের রাস্তায়। এলাকাবাসীর অভিযোগ, বারবার পুরনিগমে জানিয়েও কাজ হয় না। তারই প্রতিবাদে শনিবার কলকাতার ১৪৪ নম্বর ওয়ার্ডের এই এলাকায় পথঅবরোধে সামিল হন এলাকার মানুষ।

এলাকার লোকজনের দাবি, এই রাস্তা ধরে গাড়ি যাওয়ার সময় গতির কোনও হিসাব থাকে না। বারবার চালকদের সতর্ক করেও হয় না লাভ। এরইমধ্যে ৫০ বছর বয়সি এক ব্যক্তির পথদুর্ঘটনায় মৃত্যু হয় শুক্রবার। লরির ধাক্কায় মারা যান ওই ব্যক্তি। এরপরই ক্ষোভে ফুঁসে ওঠেন এলাকার লোকজন। শনিবার পথে নামেন তাঁরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার ধারে বেশ কিছু ঘর আছে। বাচ্চারা থাকে সেসব পরিবারে। বারবার প্রশাসনকে জানালেনও কাজ হয়নি বলে অভিযোগ তাদের। এখানে নেই কোনও বাম্পার। মাঝেমধ্যেই ছোটখাটো দুর্ঘটনাও ঘটতে থাকে।

এলাকার বাসিন্দা হালিমা বিবি বলেন, “আমাদের এখানে বাম্পার করে দিতে হবে। না হলে খুবই ক্ষতি হচ্ছে। আমাদের অনুরোধ পীযূষদা পাশে দাঁড়ান। উনি এখানকার কাউন্সিলর। ভোটের সময় উনি আমাদের কাছে আসেন। আমরা তো ওনাদের দেখি। এখন কোথায়?” যদিও কাউন্সিলরের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। পেলে তা যুক্ত করা হবে এই প্রতিবেদনে।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?