AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RSS: BJP-র খারাপ ফলের পর এবার মাঠে নামল RSS

RSS: সঙ্ঘের তরফে ঘোষণা করা হয়েছে সাহায্যের জন‍্য একটি রাজ‍্যস্তরীয় কমিটি গঠন করা হয়েছে।‍ যাঁরা বিপদে পড়েছেন সেই সকল বিজেপি কর্মীদের জন্য একটি মেইল আইডি দেওয়া হয়েছে। সেখানে সকল তথ্য়, ঘটনার যাবতীয় ভিডিয়ো পাঠাতে বলা হয়েছে।

RSS: BJP-র খারাপ ফলের পর এবার মাঠে নামল RSS
ময়দানে এবার আরএসএসImage Credit: Facebook
| Edited By: | Updated on: Jun 05, 2024 | 11:58 AM
Share

কলকাতা: গণনা হওয়ার পরই বাংলার একাধিক জায়গা থেকে উঠে আসছে ভোট পরবর্তী হিংসার অভিযোগ। বারাসত, নিউটাউন, ক্যানিংয়ের মতো বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে অশান্তির খবর। এর আগেও পঞ্চায়েত ভোট কিংবা ২০২১-এর বিধানসভা নির্বাচনের সময় হিংসার ভুরি-ভুরি অভিযোগ উঠেছিল। তাই লোকসভা নির্বাচনে সেই ঘটনা এড়াতে বড় পদক্ষেপ করল আরএসএস। বাংলায় মাঠে নামল তারা। ভোট পরবর্তী হিংসার কবলে যে সকল কর্মী-সমর্থকরা পড়েছেন তাঁদের বিনামূল্যে আইনী সাহায্য করা হবে।

সঙ্ঘের তরফে ঘোষণা করা হয়েছে সাহায্যের জন‍্য একটি রাজ‍্যস্তরীয় কমিটি গঠন করা হয়েছে।‍ যাঁরা বিপদে পড়েছেন সেই সকল বিজেপি কর্মীদের জন্য একটি মেইল আইডি দেওয়া হয়েছে। সেখানে সকল তথ্য়, ঘটনার যাবতীয় ভিডিয়ো পাঠাতে বলা হয়েছে। আগামিকালের মধ্যে সেটি postpollviolence@gmail.com মেইল আইডি-তে পাঠানো হবে। সেই প্রমাণের উপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া হবে। বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি কলকাতা হাইকোর্টে সেই সব প্রমাণ দাখিল করা হবে।

তবে শুধু আরএসএস নয়, আজ বিজেপি নেতা দিলীপ ঘোষও বিজেপি নেতা কর্মীদের পাশে থাকার বার্তা দিয়েছেন। বিজেপির খারাপ ফল নিয়ে মন্তব্য করে দিলীপবাবু বলেন, “নেগেটিভ রেজাল্ট হলে মন খারাপ হয়। ২০২১ এর ভোট পরবর্তী সন্ত্রাসের পর অনেক কর্মী বসে গিয়েছিলেন। কিন্তু পার্টির কথা ভেবে আবার নির্বাচনের আগে ফিরে এসেছিলেন। তাঁরা কাল থেকে অনেকে ঘরছাড়া। কারণ আগের অভিজ্ঞতা থেকে ভয় পাচ্ছেন। আমাকে দেখে অনেকে বেরিয়েছিলেন। যদি আবার সেরকম পরিস্থিতি হয় তাহলে আগামী দিনে পার্টি আরও ৫ বছর পিছিয়ে যাবে। পার্টির এবার ভাবা উচিৎ। যে কর্মীরা পার্টির জন্য বেরোয় তারা যেন তাদের সংকটে পার্টিকে পাশে পায়। এটাও দলকে দেখতে হবে।”

Follow Us