Rudraneel Ghosh: ‘নিষ্কৃতি’ চাইলেন রুদ্রনীল ঘোষ, একের পর এক হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘লেফট’
Rudraneel Ghosh: রুদ্রনীল ঘোষ বলেন, "এই গ্রুপগুলো বিজেপির অফিশিয়াল নয়। কিছু গ্রুপ খুলে আমাকে ঢোকানো হয়েছিল। অথচ যেসব এলাকার এই গ্রুপ, সেগুলির সঙ্গে আমার সরাসরি কোনও সম্পর্কই নেই। তাই লেফ্ট করেছি। সবসময় এত ভিডিয়ো, মেসেজে মোবাইল স্লো হয়ে যায়। তাতেই এত জল্পনা হচ্ছে।"

তবে গ্রুপ ছাড়ার কারণ একেবারেই অন্য বলে দাবি রুদ্রনীলের। তাঁর কথায়, দলের ৫টা অফিশিয়াল গ্রুপে যে মেসেজ, যে ভিডিয়ো আসে, সেগুলিরই ওই ৬৭টা গ্রুপে আসত। “এই গ্রুপগুলো বিজেপির অফিশিয়াল নয়। কিছু গ্রুপ খুলে আমাকে ঢোকানো হয়েছিল। অথচ যেসব এলাকার এই গ্রুপ, সেগুলির সঙ্গে আমার সরাসরি কোনও সম্পর্কই নেই। তাই বেরিয়ে গিয়েছি। সবসময় এত ভিডিয়ো, মেসেজে মোবাইল স্লো হয়ে যায়। তাতেই এত জল্পনা হচ্ছে।”
রুদ্রনীল জানান, নিষ্কৃতি পেতে চেয়েছেন তিনি। তবে তা অপ্রয়োজনীয় ভিডিয়ো থেকে। একইসঙ্গে রুদ্রনীল বলেন, “দল যদি বলে অমুক জায়গা থেকে প্রার্থী হন, বীরভূম পড়ে আছে। আসানসোলের মতো গুরুত্বপূর্ণ আসন পড়ে আছে। ডায়মন্ড হারবারেও প্রার্থী ঘোষণা হয়নি। ফলে দল যদি মনে করে, প্রার্থী হওয়ার যে যোগ্য ৩৮ জনের মধ্যে দেখতে পাওয়া গিয়েছে, তা আমার মধ্যেও আছে, দল তখন টিকিট দিতে পারে।”
