AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandeshkhali: ‘অবসর নিলে তো আর দায় শেষ হয়ে যায় না…’, সন্দেশখালি মামলায় মন্তব্য বিচারপতির

Sandeshkhali: রাজ্যকে কেস ডায়েরি হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এদিনও মামলাকারীর তরফ থেকে আবেদন করা হয়, এই তদন্ত সিবিআই-কে দেওয়া হোক। এত বছর হয়ে গিয়েছে। পরিবারগুলো বিচার পাচ্ছে না।

Sandeshkhali: 'অবসর নিলে তো আর দায় শেষ হয়ে যায় না...', সন্দেশখালি মামলায় মন্তব্য বিচারপতির
সন্দেশখালি মামলা. হাইকোর্টImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 22, 2024 | 2:49 PM
Share

কলকাতা: ‘অবসর নিলে তো আর দায় শেষ হয়ে যায় না…’ সন্দেশখালির জোড়া খুন মামলায় বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। সোমবারের শুনানিতে বিচারপতি প্রশ্ন করেন, “সব তথ্য নথি থাকা সত্ত্বেও কেনো রাজ্য মূল অভিযুক্ত শেখ শাজাহানের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়নি?”  কেন শাহজাহানের নামে চার্জশিট দেওয়া হয়নি, তা আগের তদন্তকারী অফিসারকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

এদিনের শুনানিতে রাজ্যের তরফ থেকে সওয়াল করা হয়, “রাজ্যে কাউকে বাধা দেয়নি অভিযুক্তের নামে চার্জশিট দিতে। আগের তদন্তকারী অফিসার, যিনি এখন অবসর নিয়েছেন, তিনি কী করেছেন বলতে পারবো না।” তখন বিচারপতি বলেন, “তাঁর (তৎকালীন তদন্তকারী অফিসার) বক্তব্য জানতে হবে।” তিনি বলেন, “তিনি অবসর নিয়েছেন মানে তার দায় শেষ হয়ে যায় না। তাঁর (তৎকালীন তদন্তকারী অফিসার) অবস্থান জানাতে হবে।”

১৬ মে পরবর্তী শুনানি। রাজ্যকে কেস ডায়েরি হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এদিনও মামলাকারীর তরফ থেকে আবেদন করা হয়, এই তদন্ত সিবিআই-কে দেওয়া হোক। এত বছর হয়ে গিয়েছে। পরিবারগুলো বিচার পাচ্ছে না।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে হাটগাছি অঞ্চলের ৫৬ নম্বর বুথে বিজেপি জয়ী হয়েছিল। তারপর সন্দেশখালিতে দু’জনকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছে। ভোটগণনার ঠিক এক সপ্তাহের পরই বাড়িতে লোক নিয়ে এসে নৃশংসভাবে খুন করা হয়েছিল প্রদীপ মণ্ডল নামে এক বিজেপি কর্মীকে। আরও একজনকে খুনের অভিযোগ ওঠে। শেখ শাহজাহান, কাদের মোল্লা, আখের আলি গাইন, জিয়াউদ্দিন মোল্লা, আইফুল মোল্লারা সহ আরও অনেকের বিরুদ্ধে অভিযোগ করেন প্রদীপের স্ত্রী। কিন্তু অভিযোগ, শাহজাহানের নাম এফআইআর-এ প্রথমেই ছিল। কিন্তু চার্জশিট যখন আদালতে জমা পড়ে, তখন দেখা যায়, শাহজাহানের নামই নেই চার্জশিটে।

Follow Us