AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandip Ghosh: গ্রেফতারির একদিনের মাথায় সাসপেন্ড সন্দীপ ঘোষ, বিবৃতি দিল স্বাস্থ্য ভবন

Sandip Ghosh: প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের আবহে লাগাতার সিবিআই জেরার মুখে পড়েছিলেন সন্দীপ। টানা ১৫ দিন তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অবশেষে সোমবার রাতে তাঁকে গ্রেফতার করে সিবিআই।

Sandip Ghosh: গ্রেফতারির একদিনের মাথায় সাসপেন্ড সন্দীপ ঘোষ, বিবৃতি দিল স্বাস্থ্য ভবন
বিবৃতি স্বাস্থ্য ভবনের Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Sep 03, 2024 | 8:41 PM
Share

কলকাতা: অবশেষে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল স্বাস্থ্য দফতর। গ্রেফতারির একদিনের মধ্যেই এই সিদ্ধান্ত সরকারের। বিবৃতি জারি করে সাসপেনশনের কথা জানানো হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। তাতে স্পষ্ট বল হল, তাঁর বিরুদ্ধে যে অপরাধমূলক কাজের জন্য তদন্ত চলছে তার প্রেক্ষিতেই তাঁকে সাসপেন্ড করা হচ্ছে। বিবৃতিতে লেখা, 7(1c) of West Bengal Services (Classification, Control and Appeal) Rules, 1971 এর নিয়ম বলেই তাঁর সাসপেনশন। 

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের আবহে লাগাতার সিবিআই জেরার মুখে পড়েছিলেন সন্দীপ। টানা ১৫ দিন তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অবশেষে সোমবার রাতে তাঁকে গ্রেফতার করে সিবিআই। তবে শুধু তিনি নন। গ্রেফতার করা হয়েছে আরও সন্দীপের ব্যক্তিগত বাইন্সার আফসার আলিকে। গ্রেফতার করা হয় সুমন হাজরা ও বিপ্লব সিংহ নামে আরও দুই ভেন্ডরকে। অভিযোগ, সন্দীপের ‘কালো কারবারের’ সঙ্গে যোগ রয়েছে এই তিনজনেরও। 

এদিন চারজনকেই আলিপুর আদালতে তোলে সিবিআই। ১০ দিন হেফজতে নেওয়ার আবেদন জানান সিবিআইয়ের আইনজীবী। যদিও সমস্ত সওয়াল জবাব শেষে চারজনকেই ৮ দিন সিবিআই হেফজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এদিকে তিলোত্তমা কাণ্ডের শুরু থেকেই দুর্নীতি ইস্যুতে সন্দীপের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ তুলেছিলেন কলকাতার চিকিৎসকদের একটা বড় অংশ। শেষ পর্যন্ত তাঁর গ্রেফতারিতে উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা যায় আন্দোলনকারী চিকিৎসদের। তারপর থেকেই তাঁর সাসপেনশনের দাবি আরও জোরালো হয়েছিল। যদিও আগেই সন্দীপকে সাসপেন্ড করেছে ইন্ডিয়ার মেডিকেল অ্যাসোসিয়েশন। 

Follow Us
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা