AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: বাংলা থেকে ‘ভয়ে’ পালাচ্ছে শীত, ED-CBI-এর মতো ধেয়ে আসছে…

Weather Update: হাওয়া অফিস বলছে, মঙ্গলবার থেকেই বাড়বে রাতের তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ১৭ ডিগ্রিতে। যদিও বিগত কয়েদিনে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছিল।

Weather Update: বাংলা থেকে 'ভয়ে' পালাচ্ছে শীত, ED-CBI-এর মতো ধেয়ে আসছে...
কী বলছে হাওয়া অফিস? Image Credit: PTI
| Edited By: | Updated on: Jan 28, 2024 | 1:12 PM
Share

কলকাতা: জাঁকিয়ে ঠান্ডার দাপট চলছিল গোটা বঙ্গেই। উত্তর থেকে দক্ষিণ, সব প্রান্তেই বিগত কয়েকদিনে দাপট বাড়িয়েছে কুয়াশা। সঙ্গে বড়সড় পারাপতন দেখা গিয়েছিল দক্ষিণবঙ্গের প্রায় সবজেলাতেই। কিন্তু, আর স্থায়ী হবে না ঠান্ডা। ইতিমধ্যেই একদিন আগে থেকেই সেই ইঙ্গিত দিতে শুরু করেছিল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস বলছে, পরপর পশ্চিমী ঝঞ্ঝার দেখা মিলবে বাংলার আকাশে। সে কারণেই দ্রুত উধাও হবে শীত। এই দফায় শীতের আয়ু আর একদিন।

হাওয়া অফিস বলছে, মঙ্গলবার থেকেই বাড়বে রাতের তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ১৭ ডিগ্রিতে। যদিও বিগত কয়েদিনে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছিল। কিন্তু, সেই হাড়কাঁপানো শীতের দেখা আর মিলবে না বলে মনে করা হচ্ছে। শুধু সর্বনিম্ন তাপমাত্রা নয়, লাফিয়ে লাফিয়ে বাড়বে সর্বোচ্চ তাপমাত্রাও। বিগত কয়েকদিনে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছিল। তাও বাড়তে পারে বলে জানাচ্ছে মৌসম ভবন। 

এদিকে কয়েকদিন আগে পর্যন্ত বাংলার আকেশে ইতিউতি মেঘের আনাগোনা দেখা গিয়েছিল। সেই সঙ্গে ঝিরিঝির বৃষ্টিও চলেছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। তবে বিগত দু’দিনে ছবিটা বদলেছে। ফের মিলেছে রোদের দেখা। হেসেছে আকাশ। কিন্তু, তাও বেশি দিন স্থায়ী হবে না বলে মনে করা হচ্ছে। জানুয়ারির শেষ, ফেব্রুয়ারির শুরুতে বৃষ্টির ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। কলকাতা-সহ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে ‘উষ্ণ’ আবহাওয়া। কিন্তু, তারপর কি ফিরবে শীত? সরস্বতী পুজো-ভ্যালেন্টাইন্স ডে-র আগে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। 

Follow Us