AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

School Bag Policy: থাকবে না জলের বোতল, টিফিনও বারণ? স্কুল ব্যাগে এবার থেকে কী কী আনতে হবে পড়ুয়াদের?

School Bag Weight Rules: ব্যাগের ওজন ছাড়াও হোমওয়ার্ক নিয়েও নির্দেশিকা দেওয়া হয়েছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্ষেত্রে কোনও হোমওয়ার্ক দেওয়া হবে না। তারপর ক্লাস অনুযায়ী, হোমওয়ার্কে এক বা দুই ঘণ্টা ধার্য করা হয়েছে। তবে, স্কুল ব্যাগে কী কী নিয়ে যেতে হবে জেনে নিন

School Bag Policy: থাকবে না জলের বোতল, টিফিনও বারণ? স্কুল ব্যাগে এবার থেকে কী কী আনতে হবে পড়ুয়াদের?
ব্যাগের ওজনImage Credit: HRAUN/E+/Getty Images
| Edited By: | Updated on: May 24, 2026 | 4:55 PM
Share

কলকাতা: ‘স্কুলের ব্যাগটা বড্ড ভারী। আমরা কি আর বইতে পারি’…আর ভারী ব্যাগ বইতে হবে না। ব্যাগের ওজন কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। আনা হয়েছে স্কুল ব্যাগ পলিসি ২০২০ (School Bag Policy 2020)। সম্প্রতি, সেই সংক্রান্ত নির্দেশিকাও জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, শরীরের মোট ওজনের ১০ শতাংশ হতে হবে ব্যাগের ওজন (Bag Weight)। ব্যাগের ঠিক কত ওজন হবে, নির্দেশিকায় বিস্তারিত জানানো হয়েছে। ক্লাস অনুযায়ী ব্যাগের ওজন নির্ধারণ করা হয়েছে। তবে, ব্যাগের ওজন কমানোর নির্দেশিকাকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। মূলত, অভিভাবকদের মনে এই সংক্রান্ত একাধিক প্রশ্ন উঠছে।

ব্যাগের ওজন কীভাবে পরিমাপ করা হবে?

স্কুলগুলিতে ওজন মাপার যন্ত্র রাখা থাকবে। সেই যন্ত্র দিয়ে ব্যাগের ওজন মাপা হবে। রুটিন মেনেই প্রতিদিন এই কাজ করা হবে।

বইয়ের সংখ্যা কমবে?

স্কুল ব্যাগে বইয়ের সংখ্যা কমবে বলেই জানা গিয়েছে। বাড়ি থেকে সব বই ব্যাগে আনতে হবে না। জানা গিয়েছে, স্কুলে বেশ কিছু বিষয়ের একাধিক বই থাকবে। সেই বই পড়ুয়াদের দেওয়া হবে। একটা বই দেখেই যাতে একাধিক পড়ুয়া পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থা করা হবে। আর শিক্ষকরা প্রয়োজনীয় নোটসও দিয়ে দেবেন। এছাড়া, একই বিষয়ে পরপর দু’টো ক্লাস নেওয়া হবে। এর ফলে বইয়ের সংখ্যা কমবে। শুধু বই না, খাতার সংখ্যাও কমবে। সেক্ষেত্রে একটাই খাতা আনার বিষয়ে জোর দেওয়া হয়েছে।

টিফিনের ওজনও মেপে দেওয়া হবে?

ব্যাগে তো শুধু বই থাকে না, টিফিনও থাকে। তাহলে সেই ওজন কীভাবে পরিমাপ করা হবে? স্কুল থেকে তো মিড ডে মিল দেওয়া হয়। সেক্ষেত্রে টিফিন নেওয়ারও প্রয়োজন নেই। কিন্তু, এখানেই আরেকটা প্রশ্ন উঠছে ক্লাস এইট পর্যন্ত মিড-ডে মিল দেওয়া হয়। ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ছাত্র-ছাত্রীদের কী হবে? সেক্ষেত্রে ব্যাগের ওজন বাড়ানো হয়েছে। অর্থাৎ, ক্লাস এইটের থেকে ক্লাস নাইনে ব্যাগের ওজন বেশি ধার্য করা হয়েছে।

জলের বোতল কি নেওয়া বারণ?

স্কুলের ব্যাগে জলের বোতল নট অ্যালাউড। পানীয় জল নিয়ে যেতে হবে না। স্কুলেই পরিশ্রুত জলের ব্যবস্থা থাকবে।

ব্যাগের ওজন ছাড়াও হোমওয়ার্ক নিয়েও নির্দেশিকা দেওয়া হয়েছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্ষেত্রে কোনও হোমওয়ার্ক দেওয়া হবে না। তারপর ক্লাস অনুযায়ী, হোমওয়ার্কে এক বা দুই ঘণ্টা ধার্য করা হয়েছে।

Follow Us