AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC Recruitment: ৩১ অগস্টের মধ্যে হচ্ছে না নিয়োগ, ২৬০০০ চাকরির বিষয়ে কী সিদ্ধান্ত, জানাল এসএসসি

SSC on 26000 Job: দুর্নীতি তথা বেনিয়মের অভিযোগে আদালতের নির্দেশে বাতিল হয় ২৬০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি। নতুন করে শুরু হয় নিয়োগ প্রক্রিয়া। সুপ্রিম কোর্ট, ৩১ অগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার সময় বেঁধে দিয়েছিল। কিন্তু আচমকা সেই প্রক্রিয়া থমকে গিয়েছে।

SSC Recruitment: ৩১ অগস্টের মধ্যে হচ্ছে না নিয়োগ, ২৬০০০ চাকরির বিষয়ে কী সিদ্ধান্ত, জানাল এসএসসি
এসএসসি চেয়ারম্যান দুষ্যন্ত নারিয়ালা Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 11, 2026 | 7:08 PM
Share

কলকাতা: ২৬০০০ শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া ৩১ অগস্টের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সেই ডেডলাইন এগিয়ে আসছে। অথচ থমকে গিয়েছে নিয়োগের প্রক্রিয়া। ভেরিফিকেশনের প্রক্রিয়া থেমে গিয়েছে। ফলে, চাকরি বাতিল হওয়া ওই শিক্ষক-শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ অন্ধকারেই রয়ে যাচ্ছে আপাতত। সেই ধোঁয়াশা কাটল না। এসএসসি (School Service Commission)-র তরফে জানিয়ে দেওয়া হল, ৩১ অগস্টের মধ্যে নিয়োগ সম্পূর্ণ হচ্ছে না।

দুর্নীতি তথা বেনিয়মের অভিযোগে আদালতের নির্দেশে বাতিল হয় ২৬০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি। নতুন করে শুরু হয় নিয়োগ প্রক্রিয়া। সুপ্রিম কোর্ট, ৩১ অগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার সময় বেঁধে দিয়েছিল। ততদিন পর্যন্ত বেতন দেওয়ার কথা ওই চাকরিহারাদের। কিন্তু আচমকা সেই প্রক্রিয়া থমকে গিয়েছে। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।

কেন বন্ধ ভেরিফিকেশন

চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল জানিয়েছেন, নবম-দশমের নিয়োগের ভেরিফিকেশন চলছিল ও একাদশ-দ্বাদশের নিয়োগের কাউন্সেলিং চলছিল। সম্প্রতি নোটিস দিয়ে সেই প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ওবিসি সংরক্ষণর নিয়ম বাতিল করে রাজ্য সরকার যে নতুন নিয়ম তৈরি করেছে, তা কার্যকর করার জন্যই এই সিদ্ধান্ত।

২৬০০০ চাকরি নিয়ে কী জানাল এসএসসি

মঙ্গলবার এসএসসি-র তরফে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয় ২৬ হাজার শূন্যপদে নিয়োগ সম্পূর্ণ হচ্ছে না ৩১ অগস্টের মধ্যে। অর্থাৎ সুপ্রিম নির্দেশে ডেডলাইনের মধ্য়ে সম্পূর্ণ হচ্ছে না প্রক্রিয়া। এসএসসি-র চেয়ারম্যান দুষ্যন্ত নারিয়ালা জানিয়েছেন, শীর্ষ আদালতে সময় চাইবে স্কুল সার্ভিস কমিশন। যাঁরা সুপারিশপত্র পেয়েছেন তাঁদের নিয়োগ নিয়েও সংশয় থাকছে। জাতিগত সংরক্ষণ নীতি কার্যকরী করতে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছে এসএসসি। কতদিন সময় চাইবে এসএসসি, তা ঠিক করতে আইনজীবীদের সঙ্গে বৈঠক করছে এসএসসি।

Follow Us
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?