এসএসসি নিয়োগ দুর্নীতি
পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগে দায়িত্বপ্রাপ্ত সংস্থা হল স্কুল সার্ভিস কমিশন। সেই কমিশনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ, গ্রুপ সি, গ্রুপ ডি পদে শিক্ষাকর্মী নিয়োগেও বেনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগ, টাকা দিয়ে চাকরি পেয়েছেন অনেকেই। ওএমআর জালিয়াতি থেকে শুরু করে র্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়ার মতো অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে মামলা হয় কলকাতা হাইকোর্টে ও পরে সুপ্রিম কোর্টে। যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব না হওয়ায় সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬-র পুরো প্যানেল বাতিল করা হয়। চাকরি যায় প্রায় ২৬ হাজার শিক্ষা-শিক্ষাকর্মীর।
Read MoreSupreme Court-SSC: ২৬০০০-এর চাকরি নিয়ে ফের সুপ্রিম কোর্টে এসএসসি
Teachers Recruitment: শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে, চাকরিহারার ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরির মেয়াদ ৩১ অগস্টেই শেষ হওয়ার কথা। এদিকে, তার মধ্যে নিয়োগ সম্পূর্ণ না হলে সমস্যা তৈরি হতে পারে শিক্ষা ব্যবস্থায়। তাই পরিস্থিতি সামাল দিতে ওই চাকরিহারাদের চাকরির মেয়াদ আরও বাড়ানোর আবেদন জানানো হল।
- TV9 Bangla
- Updated on: Aug 19, 2026
- 3:27 pm
SSC Recruitment: ৩১ অগস্টের মধ্যে হচ্ছে না নিয়োগ, ২৬০০০ চাকরির বিষয়ে কী সিদ্ধান্ত, জানাল এসএসসি
SSC on 26000 Job: দুর্নীতি তথা বেনিয়মের অভিযোগে আদালতের নির্দেশে বাতিল হয় ২৬০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি। নতুন করে শুরু হয় নিয়োগ প্রক্রিয়া। সুপ্রিম কোর্ট, ৩১ অগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার সময় বেঁধে দিয়েছিল। কিন্তু আচমকা সেই প্রক্রিয়া থমকে গিয়েছে।
- TV9 Bangla
- Updated on: Aug 11, 2026
- 7:08 pm
Teachers Recruitment: শুরু হচ্ছে কাউন্সেলিং, পরীক্ষার ১২ বছর পর অবশেষে চাকরি হবে ১১৭৭ জনের
TET: ২০১৪ টেটের উচ্চ-প্রাথমিকে পরীক্ষার্থীরা ২০১৬ সালে নিয়োগ পদ্ধতিতে যোগ দিয়েছিলেন। তবে, বিভিন্ন জটিলতার কারণে সেই প্যানেলের কাউন্সেলিং তখনও হয়নি। সেই কাউন্সেলিং হয় ২০২৪ সালে। মোট আট দফা কাউন্সেলিং হয়ে নিয়োগ হয়। কিন্তু তা সম্পূর্ণ হয়নি
- TV9 Bangla
- Updated on: Jul 16, 2026
- 8:22 am
CM Suvendu Adhikari: ‘মেধা, যোগ্যতাই চাকরি পাওয়ার একমাত্র মাপকাঠি’, SSC নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর
CM Suvendu Adhikari on SSC: নিয়োগ প্রক্রিয়ায় মাপকাঠি কী হবে, তা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, 'মেধা এবং যোগ্যতাই হবে চাকরি পাওয়ার একমাত্র মাপকাঠি। অতীতের দুর্নীতিগ্রস্ত সরকারের আমলে যে অন্যায় হয়েছে বা প্রাতিষ্ঠানিক দুর্নীতির যে দৃষ্টান্ত স্থাপন হয়েছে, তার কোনও স্থান এই নতুন পশ্চিমবঙ্গে নেই। যোগ্য মেধাবী চাকরিপ্রার্থীদের অধিকার সুরক্ষিত করা এবং তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।'
- TV9 Bangla
- Updated on: Jul 4, 2026
- 10:27 pm
Recruitment Scam Case: ১৯ কোটি ৪৪ লক্ষ ৫০ হাজার টাকা কাকুর মাধ্যমে অভিষেকের কাছে গিয়েছিল! মুখ খুললেন নিয়োগ মামলায় জেলখাটা তাপস
তাপস মণ্ডল বলেন, "আমি তদন্তকারী সংস্থাকে অনেক সাহায্য় করেছি। ওরা খুবই অ্যাক্টিভ। আমার মনে হয়েছে তদন্তে ঘাটতি আছে। আর অভিষেককে গ্রেফতার করতে তথ্য প্রমাণ দরকার। এই গোটা রাজ্যে হাজার কুন্তল পাওয়া যাবে।"
- TV9 Bangla
- Updated on: Jun 30, 2026
- 11:35 pm
SSC on Tainted Candidate: অযোগ্যদের নিয়ে বড় পদক্ষেপ শুভেন্দুর সরকারের, ফেরাতে হবে সব বেতন
SSC News: আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "কোর্ট নির্দেশ দেয় ২০২৪। সুপ্রিম কোর্ট ২০২৫ সালে নির্দেশ দেয়। ওরা সেটা শুরু না করায় নতুন করে ফাইল করি। সেক্ষেত্রে নতুন সরকার তো টাকা ফেরত চাইতে পারে।" অপরদিকে, বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, "এটা তো সুপ্রিম নির্দেশ। সরকার মানতে বাধ্য। আপত্তি থাকলে কোর্টে যেতে হবে।"
- TV9 Bangla
- Updated on: May 12, 2026
- 10:53 pm
SSC News: শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার দিনই ‘হাটে হাঁড়ি ভাঙল’ SSC
Kolkata: অনামিকা রায় বলেন, "এগুলি আমাদেরই ওএমআর। কিন্তু সরকার সে সময় মানতেই চায়নি সিবিআই এর উদ্ধার করা ওএমআর আসল। আর যারা সাদা খাতা জমা দিয়েছিলেন তাঁরা বেনিফিট অফ ডাউটের প্রশ্ন তুলেছিলেন। মমতার সরকার এগুলি সেই সময় প্রকাশ করলে আমাদের চাকরিটা থেকে যেত। নতুন সরকার আসতেই প্রকাশ করে দিল।"
- TV9 Bangla
- Updated on: May 10, 2026
- 2:23 pm
SSC in High Court: ২৪ জনকেই নিয়ে গেছে কমিশন, এবার শিক্ষক নিয়োগ কীভাবে হবে? হাইকোর্টে ছুটল SSC
Calcutta High Court: দুর্নীতির কারণে ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। দেশের সর্বোচ্চ আদালতও সেই নির্দেশকেই বহাল রাখে। এরপর অযোগ্যদের বাদ দিয়ে নতুন করে ফের পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় আদালত।
- TV9 Bangla
- Updated on: Mar 25, 2026
- 6:06 pm
SSC: চটি পরে পরীক্ষা দিতে হবে, বড় নিয়ম SSC-র
WBSSC group C and D exam: গ্রুপ সি ও ডি পদে ৮৪৭৮ শূন্যপদে নিয়োগ করা হবে। গ্রুপ সি-র লিখিত পরীক্ষা হবে আগামী ১ মার্চ। আর গ্রুপ ডি-র লিখিত পরীক্ষা হবে আগামী ৮ মার্চ। এই দুই লিখিত পরীক্ষার জন্যই নয়া নির্দেশ জারি করল স্কুল সার্ভিস কমিশন। লিখিত পরীক্ষার জন্য চাকরিপ্রার্থীদের স্যান্ডেল কিংবা স্লিপার্স পরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
- TV9 Bangla
- Updated on: Feb 20, 2026
- 5:18 pm
Group C and Group D Exam: কবে, ক’টা থেকে হচ্ছে গ্রুপ সি ও গ্রুপ ডি-র পরীক্ষা? ডেট জানিয়ে দিল এসএসসি
School Service Commission: দুপুর ১২টা থেকে হবে পরীক্ষা। গ্রুপ সি-র পরীক্ষা চলবে ১ ঘণ্টা ৫০ মিনিট। গ্রুপ ডি-র পরীক্ষা চলবে ১ ঘণ্টা ২০ মিনিট। আগের বছরই এসেছিল পরীক্ষার বিজ্ঞপ্তি। প্রথম বিজ্ঞপ্তিতে জানানো হয় আবেদন জানানোর শেষ দিন ছিল গত আগামী ৩ ডিসেম্বর। কিন্তু তারমধ্য়ে সময়সীমা বেশ কিছুটা বাড়িয়ে দেওয়া হয়।
- TV9 Bangla
- Updated on: Jan 29, 2026
- 7:41 pm