AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC: চটি পরে পরীক্ষা দিতে হবে, বড় নিয়ম SSC-র

WBSSC group C and D exam: গ্রুপ সি ও ডি পদে ৮৪৭৮ শূন্যপদে নিয়োগ করা হবে। গ্রুপ সি-র লিখিত পরীক্ষা হবে আগামী ১ মার্চ। আর গ্রুপ ডি-র লিখিত পরীক্ষা হবে আগামী ৮ মার্চ। এই দুই লিখিত পরীক্ষার জন্যই নয়া নির্দেশ জারি করল স্কুল সার্ভিস কমিশন। লিখিত পরীক্ষার জন্য চাকরিপ্রার্থীদের স্যান্ডেল কিংবা স্লিপার্স পরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

SSC: চটি পরে পরীক্ষা দিতে হবে, বড় নিয়ম SSC-র
প্রতীকী ছবিImage Credit: Meta AI
| Edited By: | Updated on: Feb 20, 2026 | 5:18 PM
Share

কলকাতা: শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে বিদ্ধ স্কুল সার্ভিস কমিশন। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হয়েছে। এবার গ্রুপ সি ও গ্রু ডি নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষায় জালিয়াতি করতে কড়া পদক্ষেপ করল এসএসসি। লিখিত পরীক্ষায় চাকরিপ্রার্থীদের চটি পরে আসার নির্দেশ দেওয়া হল। জুতো পরে আসা যাবে না। শিক্ষক নিয়োগ পরীক্ষায় অবশ্য এমন কোনও নির্দেশ ছিল না।

গত বছরের ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের জন্য এসএসসিকে নির্দেশ দেয় শীর্ষ আদালত। ইতিমধ্যে নবম-দশম ও একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়ে গিয়েছে। এবার গ্রুপ সি ও গ্রুপ ডি-র লিখিত পরীক্ষা হবে।

গ্রুপ সি ও ডি পদে ৮৪৭৮ শূন্যপদে নিয়োগ করা হবে। গ্রুপ সি-র লিখিত পরীক্ষা হবে আগামী ১ মার্চ। আর গ্রুপ ডি-র লিখিত পরীক্ষা হবে আগামী ৮ মার্চ। এই দুই লিখিত পরীক্ষার জন্যই নয়া নির্দেশ জারি করল স্কুল সার্ভিস কমিশন। লিখিত পরীক্ষার জন্য চাকরিপ্রার্থীদের স্যান্ডেল কিংবা স্লিপার্স পরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনও ধরনের জালিয়াতি রুখতেই এই পদক্ষেপ বলে এসএসসি সূত্রের খবর।

কিন্তু, কেন এই নির্দেশ? এসএসসি সূত্রে খবর, অনেক সময় দেখা গিয়েছে, জুতো পরে পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষায় নকল করার জিনিসপত্র সেই জুতোতে লুকানো থাকে। পরীক্ষায় নকল করা রুখতেই এই পদক্ষেপ। চটি পরে থাকলে পরীক্ষায় নকল করার জিনিসপত্র লুকানো সম্ভব নয়। প্রসঙ্গত, প্রায় ১৭ লক্ষ চাকরিপ্রার্থী এবার গ্রুপ সি ও গ্রুপ ডি-র লিখিত পরীক্ষায় বসছেন বলে জানা গিয়েছে। 

উধমপুরে ঘুরে বেড়াচ্ছে ৩-৪ জঙ্গি, বিরাট অভিযানে নামল নিরাপত্তা বাহিনী
উধমপুরে ঘুরে বেড়াচ্ছে ৩-৪ জঙ্গি, বিরাট অভিযানে নামল নিরাপত্তা বাহিনী
SIR-র চূড়ান্ত ভোটার তালিকা থেকে আরও ১০ লাখ নাম বাদ যাবে?
SIR-র চূড়ান্ত ভোটার তালিকা থেকে আরও ১০ লাখ নাম বাদ যাবে?
বিধানসভা ভোটে তৃণমূলের টিকিট পাচ্ছেন এক নায়িকা, এক গায়িকা! কারা তাঁরা?
বিধানসভা ভোটে তৃণমূলের টিকিট পাচ্ছেন এক নায়িকা, এক গায়িকা! কারা তাঁরা?
'সুপারি কিলার দিয়ে মেরে ফেলতে পারে...', উঠল বড় অভিযোগ
'সুপারি কিলার দিয়ে মেরে ফেলতে পারে...', উঠল বড় অভিযোগ
'আগে তালাক দিক, তারপর ঠিক করব অন্য কোথাও বিয়ে করব কি না'
'আগে তালাক দিক, তারপর ঠিক করব অন্য কোথাও বিয়ে করব কি না'
পোর্টাল তো বন্ধ, কত লক্ষ মানুষের ডকুমেন্ট আপলোডই হল না জানেন
পোর্টাল তো বন্ধ, কত লক্ষ মানুষের ডকুমেন্ট আপলোডই হল না জানেন
সিউড়িতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, রাস্তা অবরোধ তৃণমূলের
সিউড়িতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, রাস্তা অবরোধ তৃণমূলের
সেলিমের বিরুদ্ধে ক্ষোভ? একাধিক প্রশ্নের জবাব চান প্রতীক উর
সেলিমের বিরুদ্ধে ক্ষোভ? একাধিক প্রশ্নের জবাব চান প্রতীক উর
BJP-র প্রার্থী হতে চান দিলীপের স্ত্রী রিঙ্কু, কোথা থেকে লড়ার ইচ্ছা?
BJP-র প্রার্থী হতে চান দিলীপের স্ত্রী রিঙ্কু, কোথা থেকে লড়ার ইচ্ছা?
মায়াপুরে অমিত শাহ, ভোটের আগে কী বার্তা দিলেন?
মায়াপুরে অমিত শাহ, ভোটের আগে কী বার্তা দিলেন?