AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs Brazil: ‘ব্রাজিল ম্যাচ বয়কট করা দরকার…’, বাইচুংয়ের আবেদন নিয়ে বড় কথা শোনাল ব্রাজিল ফেডারেশন!

CBF: এই বিতর্কে একেবারেই চিন্তিত নয় ব্রাজিলিয়ান ফুটবল সংস্থা। সূত্রের খবর, ভারতের মাটিতে ম্যাচ বয়কটের ডাক নিয়ে ব্রাজিল ফুটবল সংস্থা কোনও রকম উদ্বেগ প্রকাশ করেনি। এমনকি অক্টোবরের প্রীতি ম্যাচের সূচি বদলেরও কোনও পরিকল্পনা নেই। মাঠ নিয়ে মতামতের পর ব্রাজিলের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মাঠ নিয়ে যে পর্যবেক্ষণ করা হয়েছে, তা সম্পূর্ণ রুটিন মাফিক।

India vs Brazil: 'ব্রাজিল ম্যাচ বয়কট করা দরকার...', বাইচুংয়ের আবেদন নিয়ে বড় কথা শোনাল ব্রাজিল ফেডারেশন!
বাইচুুং ভুটিয়াImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Aug 22, 2026 | 5:28 PM
Share

কলকাতা: ভারতের মাটিতে ব্রাজিলের জাতীয় দলের তারকা ফুটবলারদের খেলতে আসা নিয়ে ইতিমধ্যেই উত্তেজিত ময়দান। ভারতের বিরুদ্ধে খেলতে আসবে ব্রাজিলের দল। ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দল আগামী ৩ অক্টোবর খেলবে ভারতের বিরুদ্ধে। ইতিমধ্যেই ব্রাজিলের প্রতিনিধি দল মাঠ পরিদর্শন করতে এসেছিলেন। সেখানেই তাঁরা ফেডারেশনকে বলেছে, যত জলদি সম্ভব মাঠের ঘনত্ব বাড়াতে হবে। নাহলে চোটের আশঙ্কা রয়েছে। তবে এবার এই ম্যাচ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

ভারতীয় ফুটবল মহলের একাংশ জানিয়েছে, এই ম্যাচ বয়কট করা হোক। এই একাংশের নেতৃত্বে রয়েছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া। তাঁদের যুক্তি, ব্রাজিলের বিরুদ্ধে এই হাই-প্রোফাইল প্রীতি ম্যাচ আয়োজনের জন্য যে বিপুল অর্থ খরচ করা হচ্ছে, তা দীর্ঘমেয়াদি ফুটবল উন্নয়ন, তৃণমূল স্তরে বিনিয়োগ করা হলে আরও বেশি উন্নয়ন হবে ভারতীয় ফুটবলের।

তবে এই বিতর্কে একেবারেই চিন্তিত নয় ব্রাজিলিয়ান ফুটবল সংস্থা। সূত্রের খবর, ভারতের মাটিতে ম্যাচ বয়কটের ডাক নিয়ে ব্রাজিল ফুটবল সংস্থা কোনও রকম উদ্বেগ প্রকাশ করেনি। এমনকি অক্টোবরের প্রীতি ম্যাচের সূচি বদলেরও কোনও পরিকল্পনা নেই। মাঠ নিয়ে মতামতের পর ব্রাজিলের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মাঠ নিয়ে যে পর্যবেক্ষণ করা হয়েছে, তা সম্পূর্ণ রুটিন মাফিক। এমনকি ব্রাজিল ম্যাচ বয়কটের ডাক নিয়ে CBF জানিয়েছে, এই নিয়ে এখনই তারা কিছু ভাবছে না।

ব্রাজিলের জাতীয় দলের কো-অর্ডিনেটর রদ্রিগো কায়েটানো জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে ম্যাচটি শুধু ফুটবল খেলার জন্য নয়, বরং ভারতীয় সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশেরও একটি সুযোগ। তিনি বলেন, “আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলব। তারা অনেক উন্নতি করেছে। ভারতের বিরুদ্ধে ম্যাচের ক্ষেত্রে ফুটবলের পাশাপাশি ভারতীয়দের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা আছে। বিশ্বকাপে ব্রাজিলকে যেভাবে ভারতীয়রা সমর্থন করেছে, তার জন্য তাঁদের ধন্যবাদ জানানো আমাদের দায়িত্ব। তাই সেখানে গিয়ে ফুটবল খেলা ও ম্যাচ যাতে ভাল হয়, এই দুই বিষয়েই খেয়াল রাখা আমাদের লক্ষ্য।”

অক্টোবরে আন্তর্জাতিক উইন্ডোতে ভারত মোট ৩টি প্রীতি ম্যাচ খেলবে। এর মধ্যে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচটি ইতিমধ্যেই কনফার্ম হয়ে গিয়েছে। দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে কেপ ভার্দেকে টার্গেট করা হচ্ছে। তৃতীয় দলের নাম এখনও জানানো হয়নি। তবে এই বয়কট নামের বিতর্কের মাঝে ব্রাজিল দল যে একদমই চিন্তিত নয়, তাই বুঝিয়ে দিল তারা।

Follow Us