AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Winter in Kolkata: ঠান্ডা উধাওয়ে মন খারাপ? ফের শীতপ্রেমীদের জন্য বড় সুখবর দিচ্ছে হাওয়া অফিস

Winter in Kolkata: হাওয়া অফিস বলছে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে কলকাতার তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসে নামবে। ওই সময়ের মধ্যে সারা রাজ্যের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। তবে ঠান্ডা যে খুব একটা বেশি স্থায়ী হবে এমনটা নয়।

Winter in Kolkata: ঠান্ডা উধাওয়ে মন খারাপ? ফের শীতপ্রেমীদের জন্য বড় সুখবর দিচ্ছে হাওয়া অফিস
আবহাওয়ার বড় পরিবর্তনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 07, 2024 | 5:28 PM
Share

কলকাতা: ফেব্রুয়ারির শুরু থেকে শীত কার্যত উবে গিয়েছিল গোটা বাংলা থেকেই। কলকাতা থেকে জেলা, সর্বত্রই একই ছবি। শীতের দাপট কমেছিল উত্তরবঙ্গ থেকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। তাতেই মনে বিষাদের মেঘ শীতপ্রেমীদের মনে। তবে হাওয়া অফিস বলছে এখনই আশাহত হওয়ার নেই। দ্রুত বদলাতে পরিস্থিতি। ফের কমবে পারা। আবারও উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার দাপট বাড়বে বাংলার বুকে। তবে পারাপতন দেখা যাবে জেলায় জেলায়। এমনটাই বলছে আলিপুর আবহওয়া দফতর। 

এদিন কলকাতার তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস কমেছে। বৃহস্পতিবার ও শুক্রবাররে মধ্যে কলকাতার তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে। এদিন সকালে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ঘোরাফেরা করছে ৬৬ থেকে ৯২ শতাংশের আশপাশে। 

হাওয়া অফিস বলছে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে কলকাতার তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসে নামবে। ওই সময়ের মধ্যে সারা রাজ্যের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। তবে ঠান্ডা যে খুব একটা বেশি স্থায়ী হবে এমনটা নয়। কয়েকদিনের মধ্যেই ফের তাপমাত্রা বাড়তে পারে। সে ক্ষেত্রে ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজোয় পারা উপরের দিকেই থাকতে পারে। কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। দিনের দিকে শীতের আমেজ খুব একটা না থাকলেও মধ্যরাতেই সবথেকে বেশি পারাপতনের দেখা মিলবে। অন্যদিকে আগামী চারদিন উত্তরবঙ্গের আবহওয়া মোটের উপর শুষ্ক থাকবে। নামবে তাপমাত্রা। 

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের