AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Salman Khan Case: ‘৮ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কালা হিরন’! সলমনের আইনি লড়াই কি বিশ বাঁও জলে?

Delhi High Court: বলিউড সুপারস্টার সলমন খান (Salman Khan) যখন নিজের ‘পার্সোনালিটি রাইটস’ বা ব্যক্তিত্বের অধিকার রক্ষায় আদালতের দরজায়, ঠিক তখনই যেন আগুনে ঘি পড়ল। সলমন খানের আইনি আপত্তির মাঝেই বিস্ফোরক ‘কালা হিরন’ ছবির প্রযোজক অমিত জানি। ৬ জুলাই দিল্লি হাইকোর্টে পরবর্তী শুনানি। কী বলেছেন তিনি? বিচারক কী বলেছেন?

Salman Khan Case: '৮ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কালা হিরন'! সলমনের আইনি লড়াই কি বিশ বাঁও জলে?
কী বলেছেন বিচারপতি?
| Updated on: Jul 02, 2026 | 8:48 AM
Share

বলিউড সুপারস্টার সলমন খান (Salman Khan) যখন নিজের ‘পার্সোনালিটি রাইটস’ বা ব্যক্তিত্বের অধিকার রক্ষায় আদালতের দরজায়, ঠিক তখনই যেন আগুনে ঘি পড়ল। ভাইজানের আইনি আপত্তির তোয়াক্কা না করেই এবার হুঙ্কার ছাড়লেন ‘কালা হিরন: দ্য ব্যাটেল ফর লেগেসি’ ছবির প্রযোজক অমিত জানি। দিল্লি হাইকোর্ট ছবি মুক্তির ওপর এখনই কোনও নিষেধাজ্ঞা না বসিয়ে শুনানি আগামী ৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখতেই সমাজমাধ্যমে বিস্ফোরক দাবি করেছেন তিনি। তাঁর সাফ কথা, বলিউড কারও একার সম্পত্তি নয়, আর এই ছবি বিশ্বজুড়ে একসঙ্গে প্রায় ৮ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ঘটনার সূত্রপাত সলমন খানের দায়ের করা একটি মামলাকে কেন্দ্র করে। ভাইজানের অভিযোগ, তাঁর নাম, চেনা নীল ব্রেসলেট এবং জীবনচর্চাকে অপব্যবহার করে এই ছবির প্রচার চালানো হচ্ছে। এমনকি ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলা এবং গ্যাংস্টারের সঙ্গে তাঁর দ্বন্দ্বের আবহকেও এই ছবিতে ভুলভাবে উপস্থাপনের চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে ছবির মুক্তি আটকাতে মরিয়া সলমন তড়িঘড়ি আদালতের দ্বারস্থ হন।

তবে বুধবারের শুনানিতে জল অন্যদিকে ঘোরে। প্রযোজকের আইনজীবী আদালতে স্পষ্ট জানান, ‘কালা হিরন’ ছবিটি এখনও সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) বা সেন্সর বোর্ডের কাছে শংসাপত্রের জন্য জমা-ই দেওয়া হয়নি। আর দেশের নিয়ম অনুযায়ী, সেন্সর ছাড়পত্র ছাড়া কোনও ছবি প্রেক্ষাগৃহে আসা অসম্ভব। আদালতকে তাঁরা আশ্বস্ত করেছেন যে, আগামী শুনানির আগে ছবিটি সেন্সরে পাঠানো হবে না। এর পরেই বিচারপতি জ্যোতি সিং মামলার পরবর্তী শুনানি ৬ জুলাইয়ের জন্য ধার্য করেন।

আইনি জলঘোলা যতই চলুক, প্রযোজক অমিত জানি কিন্তু দমে যাওয়ার পাত্র নন। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি পোস্টে তিনি লিখেছেন, “আদালতের কাছে কোনও স্টারের আলাদা গুরুত্ব নেই। নিজেকে বলিউডের বাপ ভাবলেই ছবি মুক্তি থেমে থাকবে না।” উল্লেখ্য, সলমন খানের বিরুদ্ধে ‘প্রোপাগান্ডা’ চালানো হচ্ছে, এই অভিযোগে কিছুদিন আগেই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেতা সোনু মিশ্র। সব মিলিয়ে ৬ জুলাইয়ের রায়ের দিকেই এখন তাকিয়ে রয়েছে বি-টাউন।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের