AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Santanu Sen: সন্দীপ গ্রেফতার হতেই আবার ‘বিদ্রোহী’ শান্তনু

Santanu Sen: এর আগে আর্থিক তছরূপ মামলায় গ্রেফতার হন সন্দীপ ঘোষ। সেই সময়ও শান্তনু লিখেছিলেন, "ঈশ্বর বিচার করলেন। প্রমাণ হল আমি ভুল বলিনি। সঠিক জায়গায় দুর্নীতির তথ্যগুলো অনেক আগেই জানিয়েছিলাম।" উল্লেখ্য, শনিবার (১৪ সেপ্টেম্বর গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল।

Santanu Sen: সন্দীপ গ্রেফতার হতেই আবার 'বিদ্রোহী' শান্তনু
শান্তনু সেন
| Edited By: | Updated on: Sep 14, 2024 | 11:12 PM
Share

কলকাতা: আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের ঘোষের সঙ্গে তৃণমূল নেতা শান্তনু সেনের আকচা-আকচি নতুন কিছু নয়। তবে তিলোত্তমার ঘটনায় ফের একবার সন্দীপ গ্রেফতার হতেই এবার ফের সরব শান্তনু সেন। বললেন, “আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত লোকটার বিরুদ্ধে প্রথমে সরব হয়েছিলাম আমি।”

এ দিন, সামাজিক মাধ্যমে শান্তনু লিখেছেন যে, তিনি যে ঠিক সেটা আরও একবার ভগবান প্রমাণ করে দিয়েছেন।

এর আগে আর্থিক তছরূপ মামলায় গ্রেফতার হন সন্দীপ ঘোষ। সেই সময়ও শান্তনু লিখেছিলেন, “ঈশ্বর বিচার করলেন। প্রমাণ হল আমি ভুল বলিনি। সঠিক জায়গায় দুর্নীতির তথ্যগুলো অনেক আগেই জানিয়েছিলাম।” উল্লেখ্য, শনিবার (১৪ সেপ্টেম্বর গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। আরজি করের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হয়েছেন তিনি। এই নিয়ে আরজি করে ধর্ষণ-খুন মামলায় মোট ৩ জনকে গ্রেফতার করা হল।

সিবিআই সূত্রে খবর, প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে বলে সন্দেহ তাদের। দুই, তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। এই দুই প্রাথমিক কারণকে সামনে রেখেই গ্রেফতার বলে খবর। এদিন দিল্লির সিবিআই হেড কোয়ার্টার থেকে কলকাতার সিজিও কমপ্লেক্সে আসেন সিবিআই-এর জয়েন্ট ডিরেক্টর। আরজিকর ঘটনার তদন্তের গতিপ্রকৃতি কোথায় দাঁড়িয়ে, তদন্ত কীভাবে চলছে সমস্ত বিষয় দেখার জন্য এসে পৌঁছন তিনি। উচ্চপর্যায়ের বৈঠকের খবর আসে।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের