AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Siddiqullah Chowdhury: ‘জানি না নবান্ন কতটা মূল্য দিয়েছে…’, বোমা ফাটালেন সিদ্দিকুল্লা চৌধুরী

Siddiqullah Chowdhury: "আমি বা আমার মতো লোকেরা দলের জন্য যত শ্রম দিয়েছি... জানি না নবান্ন কতটা এর মূল্য দিয়েছে। এত বড় কথা বলে গেলাম।" শাসকদলের বিড়ম্বনা বাড়িয়ে মন্তব্য করলেন গ্রন্থাগারমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, ঘুরিয়ে সংখ্যালঘু উন্নয়ন নিয়েই প্রশ্ন তুললেন সিদ্দিকুল্লা।

Siddiqullah Chowdhury: 'জানি না নবান্ন কতটা মূল্য দিয়েছে...',  বোমা ফাটালেন সিদ্দিকুল্লা চৌধুরী
সিদ্দিকুল্লা চৌধুরী Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 03, 2025 | 10:38 PM
Share

কলকাতা: সংখ্যালঘু বিত্তনিগমের অনুষ্ঠানে বিস্ফোরক গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি বলেন, “আমি বা আমার মতো লোকেরা দলের জন্য যত শ্রম দিয়েছি… জানি না নবান্ন কতটা এর মূল্য দিয়েছে। এত বড় কথা বলে গেলাম।” শাসকদলের বিড়ম্বনা বাড়িয়ে মন্তব্য করলেন গ্রন্থাগারমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, ঘুরিয়ে সংখ্যালঘু উন্নয়ন নিয়েই প্রশ্ন তুললেন সিদ্দিকুল্লা।

এর আগে ওয়াকফ ইস্যুতে জমিয়তে উলেমার অন্যতম মুখ তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর সঙ্গে দলের অবস্থানের একটা দূরত্ব তৈরি হয়েছিল। ওয়াকফ বিলের বিরোধিতায় দলের তরফ থেকে একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু সে সময়ে সিদ্দিকুল্লা দাবি করেছিলেন, তাঁকে এই মিছিলের বিষয়ে কিছু জানানোই হয়নি।

একই ইস্যুতে সুর চড়িয়ে আলাদা কর্মসূচির ডাক দিয়েছিল জমিয়তে উলেমা। ,সে সময়ে একেবারে চাঁচাছোলা ভাষায় কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমকেও আক্রমণ করেছিলেন। স্পষ্ট ভাষায় বলেন, “ববি হাকিম রাজনীতিতে আমার চেয়ে অনেক বড়। কিন্তু মুসলমানদের নিয়ে লড়াই আন্দোলনে আমার সংগঠনের ধারে কাছে কেউ নেই।” তাঁর এ মন্তব্য নিয়েই তখন জোর চর্চাও হয়। এবার আরও একবার বোমা ফাটালেন সিদ্দিকুল্লা।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?