AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: কালীপুজোর মুখে মেঘে ঢাকল আকাশ, ৭ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা থাকছে

Rain Update in Bengal: রবিবার সকাল থেকেই বহু জায়গাতেই আংশিক মেঘলা আকাশের দেখা মিলল। তাপমাত্রাও স্বাভাবিকের উপরে। ফলে রীতিমতো গরম থাকছে। দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস থাকছে।

Weather Update: কালীপুজোর মুখে মেঘে ঢাকল আকাশ, ৭ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা থাকছে
কী বলছে আবহাওয়া দফতর? Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Oct 19, 2025 | 11:53 AM
Share

কলকাতা: কালীপুজোর মুখে মেঘে ঢাকল আকাশ। এদিন রাজ্যের ৭ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা থাকছে। এমনটাই জানাল আবহাওয়া দফতর। এদিন দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস থাকছে। উত্তরবঙ্গে আবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও বৃষ্টির পূর্বাভাস থাকছে। জলপাইগুড়ির কিছু অংশেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবছে। বাকি জেলাতে হাওয়া মোটামুটি শুষ্কই থাকছে। বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী মঙ্গলবারই বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের আশঙ্কা থাকছে। বৃহস্পতিবার সেই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। রয়েছে সেই সতর্কতাই। 

তবে নতুন নিম্নচাপের প্রভাব বাংলায় পড়বে কি না তা এখনও স্পষ্ট নয়। তবে পুজোর মুখে, পুজোর মধ্যে, পুজোর পরে ব্যাপক বৃষ্টি দেখেছে বাংলা। লাগাতার ঘূর্ণাবর্ত, লাগাতার নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। ফলে কালীপুজোর মুখে নিম্নচাপের পূর্বাভাসে আগাম ঠাকুর দেখা শুরু করে দিয়েছে বঙ্গবাসী। উদ্বোধনের আগেই প্যান্ডেলে প্যান্ডেলে ঢল নামছে দর্শনার্থীদের। ভিড় কলকাতা থেকে বারাসত, নৈহাটির প্যান্ডেলগুলিতে।    

রবিবার সকাল থেকেই বহু জায়গাতেই আংশিক মেঘলা আকাশের দেখা মিলল। তাপমাত্রাও স্বাভাবিকের উপরে। ফলে রীতিমতো গরম থাকছে। দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস থাকছে। একইসঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে অন্যান্য জেলাতে খুব বেশি বৃষ্টি না হলেও মোটের উপর মেঘলা আকাশই থাকবে। তবে কালীপুজো এবং ভাইফোঁটা পর্যন্ত, সোমবার থেকে বুধবার আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও। 

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?