Spitting Fine: রাস্তায় থুতু ফেললেই এবার থেকে জরিমানা, বড় ঘোষণা সরকারের, কত ফাইন দিতে হবে?
Agnimitra Paul on Fine for spitting: উত্তরবঙ্গে রয়েছেন পুর ও নগরোন্নায়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আজ সেখানে পুর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের পর সাংবাদিক বৈঠকে বাংলার রাস্তাঘাট পরিষ্কার ও স্বচ্ছ রাখতে একাধিক নির্দেশ দিয়েছেন অগ্নিমিত্রা। কী কী নির্দেশ দিয়েছেন, কত জরিমানা দিতে হবে, জেনে নিন

শিলিগুড়ি: শহরকে পরিচ্ছন্ন রাখতে জোর রাজ্যের নতুন সরকারের (BJP Government)। এলাকা নোংরা করলেই এবার থেকে কড়া শাস্তি। রাস্তায় যত্রতত্র পানের পিক, থুতু ফেললেই হবে জরিমানা (Fine)। ডেডলাইনও বেঁধে দেওয়া হয়েছে বিজেপির (BJP) তরফে। ১ সেপ্টেম্বর থেকেই জরিমানা নেওয়া হবে। জানিয়ে দিলেন পুর ও নগরোন্নায়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। জরিমানার বিষয়ে আগেও কড়া দাওয়াইয়ের ঘোষণা করেছিলেন মন্ত্রী। আজ উত্তরবঙ্গ থেকে সাংবাদিক বৈঠক করে আরও একবার কড়া বার্তা দিয়েছেন অগ্নিমিত্রা।
কী কী নির্দেশ অগ্নিমিত্রা পালের?
উত্তরবঙ্গে রয়েছেন পুর ও নগরোন্নায়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আজ সেখানে পুর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের পর সাংবাদিক বৈঠকে বাংলার রাস্তাঘাট পরিষ্কার ও স্বচ্ছ রাখতে একাধিক নির্দেশ দিয়েছেন অগ্নিমিত্রা। তিনি জানিয়েছেন, যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না, পানের পিক ফেলা যাবে না। রাস্তা নোংরা করলেই ফাইন হবে। রাস্তায় ময়লা প্লাস্টিক ফেলাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, “মলে গেলে ভদ্র কিন্তু রাস্তায় নামলে আমরা অভদ্র কেন?” এছাড়া, দৃশ্যদূষণ রোধেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
কত জরিমানা দিতে হবে?
রাস্তায় থুতু ফেললে সাধারণত জরিমানা দিতে হয় ৫০০ টাকা। অন্তত বিগত সরকারের আমলে সেই নিয়মই ছিল। নতুন সরকার তাতে পরিবর্তন আনবে কি না, সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
স্বচ্ছ অ্যাপ চালু
শহরকে পরিচ্ছন্ন রাখতে ইতিমধ্যেই রাজ্যে স্বচ্ছ অ্যাপ চালু করেছে বিজেপি সরকার। কোথাও নোংরা দেখলেই ছবি তুলে এই অ্যাপে আপলোড করার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। স্থানীয় পুরসভা সেই ছবি দেখে পরিস্কার করবেন। যে অভিযোগ জানাবেন আর যে কাজ করবেন তাদের জানানো হবে যে সমস্যার সমাধান করা হয়েছে।
সেপ্টেম্বর থেকে কঠোর হচ্ছে নিয়ম। তবে নাগরিকদের অভ্যাস শোধরানোর জন্য এবং সচেতনতা বাড়াতে নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে আগামী তিন মাস সময় দেওয়া হচ্ছে। কিন্তু, সেপ্টেম্বরের পরেও যত্রতত্র থুতু ফেলা হলে মোটা টাকার জরিমানা দিতে হবে।
