AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court-SSC: ২৬০০০-এর চাকরি নিয়ে ফের সুপ্রিম কোর্টে এসএসসি

Teachers Recruitment: শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে, চাকরিহারার ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরির মেয়াদ ৩১ অগস্টেই শেষ হওয়ার কথা। এদিকে, তার মধ্যে নিয়োগ সম্পূর্ণ না হলে সমস্যা তৈরি হতে পারে শিক্ষা ব্যবস্থায়। তাই পরিস্থিতি সামাল দিতে ওই চাকরিহারাদের চাকরির মেয়াদ আরও বাড়ানোর আবেদন জানানো হল। 

Supreme Court-SSC: ২৬০০০-এর চাকরি নিয়ে ফের সুপ্রিম কোর্টে এসএসসি
| Edited By: | Updated on: Aug 19, 2026 | 3:27 PM
Share

কলকাতা: ২৬ হাজার চাকরিহারার ভবিষ্যৎ আর স্কুলের শূন্যপদ নিয়ে জটিলতা রয়েই যাচ্ছে। নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও, ওবিসি সংরক্ষণ নিয়ে ফের তৈরি হয়েছ জট। এবার সেই ২৬ হাজার চাকরিহারাকে নিয়ে ফের সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হল স্কুল সার্ভিস কমিশন। মধ্যশিক্ষা পর্ষদ ও এসএসসি (SSC) যৌথভাবে শীর্ষ আদালতে এই আবেদন করেছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, অগস্ট মাসের মধ্যেই নিয়োগ করতে হবে। সেই মতো প্রক্রিয়া শুরু হয়। কাউন্সেলিং ও যাচাইয়ের প্রক্রিয়া চলছিল। কিন্তু মাঝপথেই তা বন্ধ করে দেওয়া হয়। ওবিসি সংরক্ষণের নিয়ম বাতিল করে রাজ্য সরকার যে নতুন নিয়ম তৈরি করেছে, তা কার্যকর করার জন্যই এই সিদ্ধান্ত নেয় এসএসসি। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান দুষ্যন্ত নারিয়ালা জানিয়েছিলেন, সময় বাড়ানোর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে যাবেন তাঁরা। ৮ থেকে ৯ মাস মেয়াদ বাড়ানোর আবেদন জানানো হয়েছে।

শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে, চাকরিহারার ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরির মেয়াদ ৩১ অগস্টেই শেষ হওয়ার কথা। এদিকে, তার মধ্যে নিয়োগ সম্পূর্ণ না হলে সমস্যা তৈরি হতে পারে শিক্ষা ব্যবস্থায়। তাই পরিস্থিতি সামাল দিতে ওই চাকরিহারাদের চাকরির মেয়াদ আরও বাড়ানোর আবেদন জানানো হল।

জানা গিয়েছে,  নবম-দশমের নিয়োগের ভেরিফিকেশন চলছিল ও একাদশ-দ্বাদশের নিয়োগের কাউন্সেলিং চলছিল। যাঁরা সুপারিশপত্র পেয়েছেন, তাঁদের নিয়োগ নিয়েও সংশয় থাকছে। জাতিগত সংরক্ষণ নীতি কার্যকরী করতে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছে এসএসসি।

Follow Us