
কলকাতা: রাজ্যের বিদায়ী দমকল মন্ত্রী তিনি। দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গী। বিধাননগর (Bidhannagar) কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজিত বসু (Sujit Basu) অনেকটাই পিছিয়ে। তবে সবে মাত্র দ্বিতীয় রাউন্ডের গণনা বেরিয়েছে। তাতেই দেখা যাচ্ছে সুজিত অনেকাংশেই পিছিয়ে রয়েছেন। কত রাউন্ডে পিছিয়ে তৃণমূল?
সুজিত বসুর বিপরীতে এবার লড়াই করছিলেন বিজেপি প্রার্থী ডাক্তার শারদ্বত মুখোপাধ্যায়। সুজিতের মতো ততটা পরিচিত মুখ নন তিনি। সুজিত হেভিওয়েট প্রার্থী। তবে দেখা যাচ্ছে, দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে সুজিতকে পিছনে ফেলে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী। তিনি ৩০০০ ভোটে এগিয়ে ছিলেন। তবে, পঞ্চম রাউন্ডের গণনা শুরু হতেই দেখা গেল বিধাননগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পিছিয়ে রয়েছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বোসের থেকে দশ হাজারের বেশি ভোটে এগিয়ে তিনি।
প্রসঙ্গত, ভোটের ঠিক আগে-আগে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল সুজিতের। যদিও এর আগে কেন্দ্রীয় এজেন্সির তলব পেয়েছিলেন তিনি। তবে টিকিট পাওয়ার পর ফের তলব করা হয় তাঁকে। প্রায় ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। এখানে উল্লেখ্য, ২০২৩ সালে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে, সুজিত বসুর বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ১০ অক্টোবার লেকটাউনে, সুজিত বসুর রেস্তরা এং সল্টলেকের অফিস, গোলাঘাটায় ছেলেসর রেস্তোরায়, লাউঞ্জবারেও তল্লাশি চালিয়েছিল ইডি। সুজিত বসুর স্ত্রী, পুত্র, কন্যা এবং জামাইকেও জিজ্ঞাসাবাদ চালিয়েছিল এনফোর্সনমেন্ট ডিরোক্টরেট।