Sujit Basu News: মাত্র ৫ ঘণ্টার জন্য জেলের বাইরে এলেন সুজিত বসু
Kolkata: বস্তুত গত ১১ মে পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। প্রায় সাড়ে দশ ঘণ্টা জিজ্ঞাবাদ করেন ইডি আধিকারিকরা (ED)। আর তারপরই ইডির জালে তৃণমূলের মন্ত্রী। ইডি-র দাবি, উত্তর দমদম, দক্ষিণ দমদম এবং হালিশহরসহ বিভিন্ন পুরসভায় নিয়োগের ক্ষেত্রে ব্যাপক কারচুপি হয়েছে।

কলকাতা: পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Basu)। আপাতত জেলে রয়েছেন তিনি। তবে, মাত্র পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে বের হলেন তিনি। সুজিত বসুর দিদির শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্যই এই মুক্তি। জানা যাচ্ছে, আজ অর্থাৎ শনিবার ও আগামিকাল অর্থাৎ রবিবার মুক্তি পাবেন তিনি। মাত্র ৫ ঘণ্টার জন্য বাইরে বেরতে পারবেন সুজিত বসু। জানা যাচ্ছে, আদালতে আবেদন করার পরে তা মঞ্জুর হওয়ার পর প্যারেলে মুক্তি পেয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।
বস্তুত গত ১১ মে পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। প্রায় সাড়ে দশ ঘণ্টা জিজ্ঞাবাদ করেন ইডি আধিকারিকরা (ED)। আর তারপরই ইডির জালে তৃণমূলের মন্ত্রী। ইডি-র দাবি, উত্তর দমদম, দক্ষিণ দমদম এবং হালিশহরসহ বিভিন্ন পুরসভায় নিয়োগের ক্ষেত্রে ব্যাপক কারচুপি হয়েছে। যে সময়ে এই ঘটনা ঘটেছে সেই সময় সুজিত দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে যুক্ত ছিলেন। তাই সেই সময়ের নিয়োগ প্রক্রিয়ায় তাঁর কোনও ভূমিকা ছিল কি না, তা জানতেই এই জিজ্ঞাসাবাদ।
ইডির দাবি, পুরসভায় অযোগ্য প্রার্থীদের টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল। তাতেই নাম জড়ায় সুজিতের। এর আগে পুর নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীল গ্রেফতার হয়েছিলেন। তাঁকে জিজ্ঞাসা করে সুজিতের নাম মেলে। তবে শুধু ইডি নয়,আগে সিবিআইও (CBI) তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল। ইডির আরও দাবি, সল্টলেক সেক্টর ফাইভে সুজিতের ছেলের রেস্তোরাঁ থেকে মিলেছিল ৪৫ লক্ষ টাকা। কোনও খাবার টেবিল, কিচেন ছাড়াই রেস্তোরাঁ কীভাবে চলছে? সন্দেহ বাড়ায় গোয়েন্দাদের। রেস্তোঁরার আড়ালে কালো টাকা সাদা করতেন রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দাবি ইডির।
