AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gen Z Fest: কলকাতায় এবার ‘জেন জি উৎসব’, উদ্যোগ সুকান্তর

BJP on Gen Z: জেন জি আন্দোলনের জেরেই কি এই অনুষ্ঠান? এই প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেন, "কিছু মানুষ চেষ্টা করেছিল জেন জি-কে বিভ্রান্ত করার। প্রধানমন্ত্রী একদিন রাতে বসলেন, ফ্রেন্ডস বললেন, সব রেকর্ড ভেঙে গেল। আমাদের গর্ব হয় যে আমাদের দলের যিনি নেতা, তিনি খেলতে নামলে অন্যান্যদের ইনিংস শেষ হয়ে যায়।"

Gen Z Fest: কলকাতায় এবার 'জেন জি উৎসব', উদ্যোগ সুকান্তর
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 30, 2026 | 11:03 PM
Share

কলকাতা: জেন জি আন্দোলনে উত্তাল হয়েছিল দিল্লির যন্তর মন্তর। আন্দোলন স্তিমিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতা-কর্মীদের পরামর্শ দিয়েছিলেন, জেন জি-র সঙ্গে সংযোগ আরও বাড়াতে হবে। সেই পরামর্শের সঙ্গে সাযুজ্য রেখেই এবার কলকাতায় জেন জি উৎসবের আয়োজন বিজেপির। আগামী ১ সেপ্টেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে জেন জি উৎসব।

সূত্রের খবর, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে এই জেন জি উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী মঙ্গলবার অর্থাৎ ১ সেপ্টেম্বর, নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে সেই জেন জি উৎসব।

ফেস্টিভ্যালের পোস্টারেও রয়েছে সুকান্ত মজুমদারের ছবি। ওই ফেস্টিভ্যালে উপস্থিত থাকবেন পদ্মশ্রী প্রাপ্ত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। থাকবেন সঙ্গীতশিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, রথীজিৎ, সৌরেন্দ্র, সৌম্যজিৎ প্রমুখ।

এই বিষয়ে প্রশ্ন করা হলে সুকান্ত বলেন, “একটি সংস্থার উদ্যোগে জেন জি-দের ডাকা হয়েছে। আমরা সেখানে থাকব। আমাদের দলের সর্বভারতীয় সভাপতিও জেন জিদের সঙ্গে সংযোগের কথা বলেছেন। তাই আমরা উপস্থিত থাকব।”

জেন জি আন্দোলনের জেরেই কি এই অনুষ্ঠান? এই প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেন, “কিছু মানুষ চেষ্টা করেছিল জেন জি-কে বিভ্রান্ত করার। প্রধানমন্ত্রী একদিন রাতে বসলেন, ফ্রেন্ডস বললেন, সব রেকর্ড ভেঙে গেল। আমাদের গর্ব হয় যে আমাদের দলের যিনি নেতা, তিনি খেলতে নামলে অন্যান্যদের ইনিংস শেষ হয়ে যায়। এখন আর কোথাও কোনও বিভ্রান্তি নেই।”

Follow Us