AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sukanta Majumdar: ‘বিজেপির পতাকা নিলেই কি তৃণমূলিকরণ?’, ‘পার্টি উইথ ডিফারেন্স’ নীতি বোঝালেন সুকান্ত

BJP Policy: কড়া বার্তা দিয়ে তিনি বলেন, "যদি ভাবেন তৃণমূলের পদাঙ্ক অনুসরণ করবেন, তাদের দেখানো পথে পা ফেলবেন, তাহলে দুধ থেকে তোলা মাছির মতো ছুড়ে ফেলে দেওয়া হবে। এটা বিজেপির ফর্মুলা। অনেক বড় বড় রথী মহারথীকে এরকম হতে দেখেছি।"

Sukanta Majumdar: 'বিজেপির পতাকা নিলেই কি তৃণমূলিকরণ?', 'পার্টি উইথ ডিফারেন্স' নীতি বোঝালেন সুকান্ত
সুকান্ত মজুমদারImage Credit: TV9 Bangla
| Updated on: Nov 14, 2026 | 12:13 PM
Share

কলকাতা: ‘আগের সরকারের দুর্নীতি থেকে অনুপ্রাণিত হবেন না।’ দলের কর্মীদের কড়া বার্তা দিলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের প্রাক্তন বিজেপি (BJP) সভাপতি সুকান্ত মজুমদার। বোঝালেন দলের চিরাচরিত নীতি। তাঁর দাবি, বিজেপি নেতাদের তৃণমূলের নীতির সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। শুক্রবার কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক জেলায় মহিলা মোর্চা আয়োজিত এক বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে গিয়ে এই বার্তা দেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

এদিন তিনি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কথা মনে করিয়ে দিয়ে বলেন, “অনেক বিজেপি নেতা-কর্মীর মনেও হয়ত দুরাশা হয়, মনে হয়, ওরা করেছে, আমরাও করব। তাদের সাবধাব করব। বিজেপি কিন্তু অন্য জিনিস।” কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “যদি ভাবেন তৃণমূলের পদাঙ্ক অনুসরণ করবেন, তাদের দেখানো পথে পা ফেলবেন, তাহলে দুধ থেকে তোলা মাছির মতো ছুড়ে ফেলে দেওয়া হবে। এটা বিজেপির ফর্মুলা। অনেক বড় বড় রথী মহারথীকে এরকম হতে দেখেছি।”

বিজেপি যে এক বিশেষ নীতি নিয়ে আছে বলেও উল্লেখ করেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, লালকৃষ্ণ আদবানির সময়ও ‘পার্টি উইথ ডিফারেন্স’ নীতি ছিল। এখনও সেই নিয়েই চলে বিজেপি হত। তাঁর মতে, “আগামী ৫০ বছর বিজেপির সরকার রাখতে হলে, প্রতিদিন আমাদের আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করতে হবে আমরা বদলে যাইনি তো?”

তৃণমূলীকরণ হতে দেব না বলে বার্তা দিয়ে সুকান্ত বলেন, “পচা আলু আমরা নিতে চাই না।” সেই সঙ্গে তৃণমূলীকরণের ব্যাখ্যাও দিয়েছেন সুকান্ত। তাঁর প্রশ্ন, তৃণমূলের লোক বিজেপির পতাকা নিলে, সেটা তৃণমূলীকরণ? নাকি বিজেপির নেতা-নেত্রীরা তৃণমূলের মতো ব্যবহার করছে, সেটা তৃণমূলিকরণ?

Follow Us