Weather Latest Update: উত্তরবঙ্গে ৩০ ছাড়াল তাপমাত্রা, ফেব্রুয়ারির শেষ থেকেই কি তেতেপুড়ে যাবেন গরমে?

Kolkata Weather update: উত্তরবঙ্গে সব জেলাতেই হালকা-মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা। আগামী দুই দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং,জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে আগামী দু-তিন দিন।

Weather Latest Update: উত্তরবঙ্গে ৩০ ছাড়াল তাপমাত্রা, ফেব্রুয়ারির শেষ থেকেই কি তেতেপুড়ে যাবেন গরমে?
গরমে পুড়বে বাংলাImage Credit source: Debajyoti Chakraborty/NurPhoto via Getty Images

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 19, 2026 | 10:58 AM

কলকাতা: ঠান্ডার মরশুম শেষ, এ বার গরমের পালা। ৩০ ডিগ্রির ঘরে ঢুকে পড়ল কলকাতার পারদ। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। ৩২ ডিগ্রির ঘরে বাঁকুড়া-বর্ধমান-পুরুলিয়ার পারদ। আর উত্তরবঙ্গেও একই অবস্থা। চড়া তেজ রোদের। বাগডোগরার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস! ৩১ ডিগ্রিতে কোচবিহার, ৩২ ডিগ্রিতে জলপাইগুড়ি। রাতেও তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া অফিস।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকার নিম্নচাপ শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে অভিমুখ। আগামী ২৪ ঘণ্টায় পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে আরও শক্তিশালী রূপে।

দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এক থেকে দুই ডিগ্রির মত নিচে রয়েছে বিভিন্ন জেলায়। তাপমাত্রা ক্রমশ বাড়বে। সপ্তাহের শেষ দিকে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

উত্তরবঙ্গে সব জেলাতেই হালকা-মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা। আগামী দুই দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং,জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে আগামী দু-তিন দিন।

উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েক দিনে চড়চড় করে বাড়বে তাপমাত্রা। কালিম্পং সহ সমতল সংলগ্ন এলাকায় ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা। একই সঙ্গে শিলিগুড়ি, মালদা ও সংলগ্ন জেলাতও তাপমাত্রা বাড়তেই থাকবে। আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা-শিশির। দিনভর পরিষ্কার আকাশ।