AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC Recruitment: যোগ্যদের কাজ চালানো নিয়ে আজ পর্ষদের আবেদন শুনবে সুপ্রিম কোর্ট

SSC Recruitment: গত ৩ এপ্রিল চাকরি বাতিলের রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় শীর্ষ আদালত। এর আগে একই রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টও। সেই রায়ই বহাল রেখেছিল সর্বোচ্চ আদালতও।

SSC Recruitment: যোগ্যদের কাজ চালানো নিয়ে আজ পর্ষদের আবেদন শুনবে সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টে শুনানিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 17, 2025 | 10:51 AM
Share

কলকাতা: ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করছিল মধ্যশিক্ষা পর্ষদ। চিহ্নিত অযোগ্য বাদে বাকিরা যাতে আপাতত কাজ চালিয়ে যেতে পারেন সেই কারণে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল পর্ষদ। এই মামলার শুনানি বৃহস্পতিবার। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমার এই মামলা শুনতে পারেন।

গত ৩ এপ্রিল চাকরি বাতিলের রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় শীর্ষ আদালত। এর আগে একই রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টও। সেই রায়ই বহাল রেখেছিল সর্বোচ্চ আদালতও। এর ফলে ২৫, ৭৩৫ জনের চাকরি বাতিল হয়। শুধু মাত্র মানবিক কারণে ক্যানসার আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল থাকে।

কিন্তু একসঙ্গে এতজনের চাকরি না থাকলে প্রভাব পড়তে পারে রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। স্কুল শিক্ষক থেকে শুরু করে অশিক্ষক কর্মী না থাকলে স্কুল চালনোই কার্যত মুশকিল হয়ে যাবে বলে অনুমান করে পর্ষদ। এরপর এই সমস্যার কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টে ফের আবেদন করে মধ্যশিক্ষা পর্ষদ।

রাজ্যের শিক্ষা ব্যবস্থা যাতে সংকটে না পড়ে সেই কারণে অশিক্ষক কর্মচারিরা কাজ চালিয়ে যাক। শীর্ষ আদালতের নির্দেশিত পরবর্তী প্যানেল চূড়ান্ত না হওয়া পর্যন্ত প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারি যাতে কাজ চালিয়ে যেতে পারেন, সেই কারণে অন্তর্বর্তীকালীন নির্দেশের আবেদন করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় মধ্যশিক্ষা পর্ষদ। তারই শুনানি রয়েছে এদিন।

Follow Us
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ