AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tarakeswar Shiv Mandir: বাঁক কাঁধে যাওয়া জলযাত্রীদের উপর পুষ্পবৃষ্টি করবে সরকার, তারকেশ্বরের জন্য ১৫ কোটি অনুদান ঘোষণা

Suvendu Adhikari on Tarakeswar: প্রতি বছর শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে যান বহু ভক্ত। রাজ্যে তথা দেশের বিভিন্ন প্রান্তের মানুষ সমাগম দেখা যায় শ্রাবণী মেলায়। এবার সেই ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে অন্য দুই শিব মন্দিরের ভক্তদের জন্যও থাকছে ব্যবস্থা।

Tarakeswar Shiv Mandir: বাঁক কাঁধে যাওয়া জলযাত্রীদের উপর পুষ্পবৃষ্টি করবে সরকার, তারকেশ্বরের জন্য ১৫ কোটি অনুদান ঘোষণা
বাঁক কাঁধে প্রতি বছর যান ভক্তরাImage Credit: AI Generated Image
| Edited By: | Updated on: Jul 13, 2026 | 2:22 PM
Share

কলকাতা: রথযাত্রার জন্য অনুদান তুলে দেওয়ার পাশাপাশি শিবের ভক্তদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রথযাত্রা (Rath Yatra) কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা আগেই ঘোষণা করা হয়েছিল। সোমবার সেই অনুদান তাদের হাতে তুলে দেওয়া হল। সেই সঙ্গে তারকেশ্বর সহ রাজ্যের একাধিক ঐতিহ্যবাহী মন্দিরের জন্য একের পর এক ঘোষণা করেছেন শুভেন্দু।

৬০টি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ করে অনুদান

৬০টি রথযাত্রা কমিটিকে এদিন ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হচ্ছে বলে সোমবার ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “এবারের তালিকায় যদি কোনও ত্রুটি থাকে, তাহলে ক্ষমা করে দেবেন। আগামিদিনে জেলাশাসকদের জানালে ত্রুটিমুক্ত তালিকা তৈরি করার চেষ্টা হবে। রথযাত্রার ঐতিহ্যকে উৎসবে পরিণত করার চেষ্টা করব ধীরে ধীরে।” শুভেন্দু উল্লেখ করে ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলি এই অনুদান পেলে কিছুটা উপকৃত হবে। কমিটিগুলি পুরনো রথগুলি রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজে এই টাকা ব্যয় করবেন বলে আশা প্রকাশ করেছেন শুভেন্দু।

তীর্থক্ষেত্র সার্কিট, ১০০০ কোটি বরাদ্দ

তীর্থক্ষেত্রে সার্কিট নামে একটি ব্যবস্থার কথাও এদিন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, মুর্শিদাবাদের কীরিটেশ্বরী সহ একাধিক প্রাচীন ঐতিহাসিক মন্দির সংস্কার ও হেরিটেজের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আগামী ২ বছর ধরে গুরুত্বপূর্ণ কাজ হবে বলে জানিয়েছেন তিনি। ধর্মীয় স্থানগুলির উন্নয়নে মোট ১০০০ কোটি বরাদ্দ করছে রাজ্য সরকার।

এছাড়া, ভারত সেবাশ্রমের হাসপাতালগুলিকে আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন শুভেন্দু। রামকৃষ্ণ মিশনের বিভিন্ন প্রস্তাবও গ্রহণ করা হয়েছে। সিমলায় স্বামী বিবেকানন্দের জন্মস্থানে ৫ কোটি টাকা অনুদান দিচ্ছে রাজ্য সরকার।

জলযাত্রীদের উপর পুষ্পবৃষ্টি

শ্রাবণ মাসে তারকেশ্বরে শ্রাবণী মেলার আয়োজন করা হয়। এবার সেই মেলা উদ্বোধনে যাবেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, মোট ১৫ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে তারকেশ্বরের জন্য। ওই তীর্থক্ষেত্রকে সাজানোর জন্য দেওয়া হচ্ছে অনুদান।

শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত রাস্তায় ৫ কিমি অন্তর ‘সেবা কেন্দ্র’ রাখা হবে। জলযাত্রীরা এতে উপকৃত হবেন। এছাড়া, আবহাওয়া ঠিক থাকলে প্রতি সোমবার এই জলযাত্রীদের উপর সরকারি হেলিকপ্টার থেকে গোলাপ বৃষ্টি করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

তারকেশ্বরের পাশাপাশি জলপাইগুড়ির জল্পেশ মন্দির ও ভূটান সীমান্তে জয়ন্তী এালাকার মন্দিরের ভক্তদের জন্য পুলিশি সহায়তা ক্যাম্প, মেডিক্যাল ক্যাম্প তৈরি করা হচ্ছে। শ্রাবণ মাস জুড়ে সেখানে জল, ওআরএস সহ সবরকম সহযোগিতা করা হবে। বিশ্রামের জায়গাও রাখা হচ্ছে।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা