AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Govt School: ৮০,৩৮৫টি স্কুলের অ্যাকাউন্টে মোট ৩০০ কোটি টাকা পাঠাল সরকার, শিক্ষায় আমুল পরিবর্তনের পরিকল্পনা

Suvendu Adhikari: শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে রাজ্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে চুক্তি করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি স্কুলে পড়ুয়ার সংখ্যা বাড়ানোর দিকে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। পূর্বতন সরকারের আমলে শিক্ষার বেহাল অবস্থা নিয়েও এদিন সরব হন তিনি।

Govt School: ৮০,৩৮৫টি স্কুলের অ্যাকাউন্টে মোট ৩০০ কোটি টাকা পাঠাল সরকার, শিক্ষায় আমুল পরিবর্তনের পরিকল্পনা
স্কুলগুলিকে অর্থসাহায্য সরকারেরImage Credit: PTI
| Edited By: | Updated on: Jul 29, 2026 | 7:58 PM
Share

কলকাতা: কোথাও ছাত্র নেই, কোথাও ছাত্র আছে তো শিক্ষক নেই! সরকারি স্কুলের (Govt School) এমন বেহাল দশার ছবি গত কয়েক বছরে বারবার সামনে এসেছে। সরকার পরিবর্তনের পর সেই শিক্ষার অবস্থার আমুল পরিবর্তনের আশ্বাস দেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার সরকারি স্কুলগুলিকে অর্থসাহায্য করল রাজ্য সরকার। বুধবার বিকেলেই টাকা ঢুকল স্কুলগুলির অ্যাকাউন্টে।

কী কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

কম্পোজিট স্কুল গ্র্যান্ট ফান্ডে অর্থ সাহায্য দিল রাজ্য সরকার। এই গ্রান্টে ৬০ শতাংশ টাকা দেয় কেন্দ্রীয় সরকার, ৪০ শতাংশ দেয় রাজ্য সরকার। এই টাকা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছিল স্কুলগুলি।

৮০ হাজার ৩৮৫টি সরকারি স্কুলকে অর্থ সাহায্য করার কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলেই নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে ২৯৬.৬৪ কোটি টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে স্কুলগুলিকে।

শীঘ্রই রাজ্যে আসবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী। পিএম শ্রী স্কুলের সংখ্যা ৬০০ থেকে বাড়িয়ে ৮০০ করা হয়েছে, এই সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শিক্ষক-অধ্যাপতক সহ কোনও নিয়োগের ক্ষেত্রে কোনও রাজনৈতিক ব্যক্তি থাকবেন না। ঘোষণা শুভেন্দুর। সব ক্ষেত্রে শূন্যপদ পূরণ করার কথাও জানিয়েছেন তিনি।

ধীরে ধীরে ডিএ-র ফারাক পূরণ করা হবে। পুজোর মাসে ছুটি পড়ার আগে বেতনে যাতে ডিএ যুক্ত করে দেওয়া যায়, সেই প্রচেষ্টাও করছে সরকার।

শুভেন্দু উল্লেখ করেছেন, এখনও অনেক বিদ্যালয়ে বিদ্যুৎ নেই, গ্যাসের সংযোগ নেই, শুদ্ধ পানীয় জল নেই। সেই সব ব্যবস্থার জন্যও একটি পাইলট প্রজেক্ট শুরু করার কথা জানিয়েছেন শুভেন্দু।

মিড ডে মিল যাঁরা রান্না করেন, তাঁদের আগামী মাস থেকে ২০০০ টাকার বদলে ৩০০০ টাকা করে দেওয়া হবে। ইসকন মিড ডে মিল পরিবেশন করবে ১ অগস্ট থেকে। তবে আলাদা করে ডিম বিতরণ করবে সরকার।

Follow Us