AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: যাদবপুরে আরও ২ বার আসব, একবার বেদপাঠ করতে, একবার হনুমান চল্লিশা পাঠ করতে: শুভেন্দু

Jadavpur: গোলপার্ক থেকে যাদবপুর এইট বি বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিলের আয়োজন করা হয় এদিন। অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের কাছেই শেষ হয় সেই মিছিল। মিছিলের পুরোভাগে ছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর পরণে ছিল গেরুয়া পোশাক। উপস্থিত ছিলেন একাধিক বিজেপির নেতা-মন্ত্রী।

Suvendu Adhikari: যাদবপুরে আরও ২ বার আসব, একবার বেদপাঠ করতে, একবার হনুমান চল্লিশা পাঠ করতে: শুভেন্দু
যাদবপুরে শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 09, 2026 | 6:33 PM
Share

কলকাতা: ‘স্বামী বিবেকানন্দের মাটিতে গেরুয়াই থাকবে।’ যাদবপুরে দাঁড়িয়ে এমন বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সাধু-সন্তদের পাশে নিয়ে মুখ্যমন্ত্রী বললেন, তিনি গেরুয়ার অপমানের জবাব দিতে শপথ নিয়েছেন। কিছুদিনের মধ্যেই যাদবপুরে (Jadavpur) বেদপাঠের আসর বসবে বলে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আশা করব সব রাষ্ট্রবাদী মানুষ তাতে অংশগ্রহণ করবেন।”

যাদবপুরে দাঁড়িয়ে কী কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

-গেরুয়ার অপমান আমরা সহ্য করব না। পরিষ্কার বলে দিয়ে গেলাম।

-দেওয়ালে কিষেনজির নাম লেখা চলবে না।

-তিনদিন ধরে বেদপাঠের ব্যবস্থা করা হচ্ছে যাদবপুরে। আশা করব সব রাষ্ট্রবাদী মানুষ তাতে অংশগ্রহণ করবেন।

-এখানে পশ্চিমবঙ্গ সনাতন সংস্কৃতি পরিষদের ডাকে ২ বার আসব। দেশ  ও গেরুয়াকে যাঁরা অপমান করছেন, তাঁদের শিক্ষা দেওয়ার জন্য একবার বেদপাঠ করতে আসব। আর একবার হনুমান চল্লিশা পাঠ করতে আসব।

-উচ্চশিক্ষা দফতর যা করছে, তা এখন বলব না। কাল বিধানসভায় বলব। কাল ঐতিহাসিক বিল আসতে চলেছে। বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত বিশেষ অধিবেশন বসবে। ট্রান্সফারের নীতি চালু করছে সরকার। আমি বলেছি, “আমাকে ১০-১৫ মিনিট কথা বলার সময় দিতে হবে।”

-আমি শপথ নিয়েছি, এই যাদবপুরে, যা ঋষি অরবিন্দের ভূমি, সেখানে কিষেনজিকে রেড স্যালুট দেওয়া লোকদের শিকড় সহ তুলব।

-আমি ২০১১ সালে পণ করেছিলাম, কমিউনিস্টদের সরাব, পণ করেছিলাম জামাতের সরকারকে সরাব, আপনাদের আশীর্বাদে সেটা হয়েছে।

-স্বামী বিবেকানন্দের ভূমিতে গেরুয়াই থাকবে।

Follow Us