AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari on SIR: পেন ড্রাইভ আর তাড়া তাড়া কাগজ নিয়ে কমিশনে হাজির শুভেন্দু, দিলেন ১৩ লক্ষের হিসেব

Suvendu Adhikari on SIR: পুরুলিয়া, বীরভূম, তমলুক, কাঁথি ও কোচবিহারের ভুয়ো ভোটারদের নথি জমা দিয়েছেন তিনি। এ কথা শুনেই তৃণমূলের সাফ জবাব, ওই জায়গাগুলো তো শুভেন্দু দেখত! তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "ওর নিজের জায়গা ওগুলো। আগে শুভেন্দু অধিকারীই দেখত। অদ্ভুত লোক একটা। নিজে করে আবার অভিযোগ করতে আসে।"

Suvendu Adhikari on SIR: পেন ড্রাইভ আর তাড়া তাড়া কাগজ নিয়ে কমিশনে হাজির শুভেন্দু, দিলেন ১৩ লক্ষের হিসেব
কমিশনে শুভেন্দুImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 13, 2025 | 12:10 AM
Share

কলকাতা: বাংলায় এসআইআর-এর সমান্তরালে চলছে রাজনৈতিক তরজা। একদিকে পুরো প্রক্রিয়া নিয়ে অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টে দৌড়চ্ছে রাজ্যের শাসক দল। অন্যদিকে, শুভেন্দু অধিকারীরা বারবার বলছেন, এসআইআর শুরু হতেই বাংলাদেশিরা রাজ্য় ছাড়ছে। মৃত ভোটার, ভুয়ো ভোটার নিয়েও এবার সরব হয়েছেন তিনি। বুধবার দুপুরে দেখা গেল, গুচ্ছ গুচ্ছ নথি নিয়ে কমিশনে প্রবেশ করছেন তিনি।

বিরোধী দলনেতার দাবি, অন্তত ১৩ লক্ষ ‘ডবল এন্ট্রি’ বা ‘ট্রিপল এন্ট্রি’ রয়েছে রাজ্যের ভোটার তালিকায়। অর্থাৎ তাঁর দাবি, এমন অন্তত ১৩ লক্ষ ভোটারের নাম রয়েছে, যাদের নাম দুবার বা তিনবার রয়েছে তালিকায়। অভিযোগের প্রমাণ হিসেবে তথ্য সহ একটি পেন ড্রাইভ এদিন তিনি জমা দিয়েছেন কমিশনে। এছাড়া পাঁচটি লোকসভা এলাকার ভুয়ো ভোটারদের নথি জমা দিয়েছেন বলে দাবি শুভেন্দুর।

পুরুলিয়া, বীরভূম, তমলুক, কাঁথি ও কোচবিহারের ভুয়ো ভোটারদের নথি জমা দিয়েছেন তিনি। এ কথা শুনেই তৃণমূলের সাফ জবাব, ওই জায়গাগুলো তো শুভেন্দু দেখত! তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “ওর নিজের জায়গা ওগুলো। আগে শুভেন্দু অধিকারীই দেখত। অদ্ভুত লোক একটা। নিজে করে আবার অভিযোগ করতে আসে।”

শুভেন্দু এদিন কমিশনে ঢোকার সময় বলেন, “১৩ লক্ষ ২৫ হাজার এমন নাম রয়েছে। তৃণমূল এই ভোটগুলো মারে। কমিশন কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিয়েছে।” পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, কমিশন তাঁর অভিযোগ গ্রহণ করেছে। আলাদা করে তদন্ত করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

ফলতা বিধানসভা নিয়েও আলাদা করে অভিযোগ তুলেছেন শুভেন্দু। তাঁর দাবি, ওই এলাকায় তৃণমূল সব নাম রাখার কথা বলেছে।

Follow Us
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?