AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অধিবেশন শুরুর দু’দিন আগেই দিল্লির বিমানে শুভেন্দু, কারণ ঠিক কী? বাড়ছে জল্পনা

Suvendu Adhikari BJP: বিধানসভা অধিবেশন শুরু হওয়ার মাত্র দু'দিন আগেই তিনি কেনই বা দিল্লি গেলেন, তা নিয়েও নানা জল্পনার জাল বোনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

অধিবেশন শুরুর দু'দিন আগেই দিল্লির বিমানে শুভেন্দু, কারণ ঠিক কী? বাড়ছে জল্পনা
ফাইল চিত্র।
| Updated on: Jun 30, 2021 | 10:27 PM
Share

কলকাতা: মাত্র ৩০ দিনের ব্যবধানে দ্বিতীয়বার রাজধানীর বিমানে চেপে বসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার রাতে খারাপ আবহাওয়া মাথায় নিয়েই কলকাতা বিমানবন্দর থেকে প্রায় আধঘণ্টা দেরিতে ওড়ে শুভেন্দুর বিমান। রাজ্যে বিধানসভা অধিবেশন শুরু হওয়ার মাত্র দু’দিন আগেই তিনি কেনই বা দিল্লি গেলেন, তা নিয়েও নানা জল্পনার জাল বোনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

এর আগে জুন মাসের প্রথম সপ্তাহের শেষের দিকেই যখন তিনি দিল্লি গিয়েছিলেন, সেবার বিজেপির প্রথম তিন স্তম্ভের সঙ্গেই তাঁর সাক্ষাৎ হয়েছিল। অর্থাৎ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে তিনি বৈঠক করেন। এ বারও প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হতে পারে, এমন একটা জল্পনা তৈরি হয়েছে। তবে সূত্রের খবর, আগামী ২ জুলাই তিনি জেপি নাড্ডার সঙ্গে দেখা করবেন। তাৎপর্যপূর্ণভাবে, সেদিন থেকেই রাজ্যে বিধানসভা অধিবেশন শুরু হবে।

আরও পড়ুন: বিধানসভায় বিড়ম্বনায় মুকুল! বসতে হবে সুজনের সিটে, ঘিরে থাকবেন শুভেন্দুরা

অন্যদিকে, বুধবার সন্ধ্যা সাড়ে ৮টা নাগাদ দিল্লির উদ্দেশ্যে উড়ে যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন রাত ৯টার এয়ার ইন্ডিয়া ৪১৫ নম্বরে বিমানে চেপে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু, প্রতিকূল আবহাওয়া এবং বজ্রগর্ভ মেঘের কারণে ৩২ মিনিট দেরিতে ওড়ে সেই বিমান।

আরও পড়ুন: লোকসভার স্পিকারকে নালিশ কেন? অধ্যক্ষকে ধনখড় লিখলেন, ‘রাজ্যপাল পদের অবমাননা করছেন’

Follow Us
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা
ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা
DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
বাড়িমালিকের সিদ্ধান্ত টের পাননি ভাড়াটিয়ারা, কী হল জোড়াসাঁকোয়?
বাড়িমালিকের সিদ্ধান্ত টের পাননি ভাড়াটিয়ারা, কী হল জোড়াসাঁকোয়?
'ঘরের পাঁচিল' থেকে ফের গৃহস্থের হেঁসেলে, 'হাসছে' ঘুঁটে
'ঘরের পাঁচিল' থেকে ফের গৃহস্থের হেঁসেলে, 'হাসছে' ঘুঁটে