CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম বিধাননগর পুলিশ কমিশনারেটে শুভেন্দু, বৈঠকে কোন কোন নির্দেশ দেওয়া হতে পারে?
CM Suvendu visits the Bidhannagar Police Commissionerate: বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় সিন্ডিকেট রাজ একসময় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অন্যতম কারণ ছিল। ফলে স্বভাবতই সেটাও দীর্ঘদিন থেকে মাথা ব্যথার কারণ পুলিশের। এদিকে এই পুলিশ কমিশনারেট থাকেন বেশিরভাগ একাকী বয়স্ক মানুষ।

কলকাতা: মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম বিধাননগর পুলিশ কমিশনারেটে শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী আসার পরে পুলিশ কমিশনারেটের তরফে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হবে। থাকার কথা রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, ডিজি (আইন শৃঙ্খলা) অজয় রানাডে, বিধাননগর পুলিশ কমিশনার অমিত কুমার রাঠোর-সহ পদস্থ পুলিশ কর্তারা।
বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় সিন্ডিকেট রাজ একসময় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অন্যতম কারণ ছিল। ফলে স্বভাবতই সেটাও দীর্ঘদিন থেকে মাথা ব্যথার কারণ পুলিশের। এদিকে এই পুলিশ কমিশনারেট থাকেন বেশিরভাগ একাকী বয়স্ক মানুষ। ফলে বাড়তি চিন্তা পুলিশের। রাজারহাট-নিউটাউন এলাকায় ক্রমবর্ধমান জনসংখ্যা, সেখান থেকে একাধিকবার বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যরাও গ্রেফতার হয়েছেন। সব নিয়ে এটি যে সংবেদনশীল এলাকা সেটা বলার অপেক্ষা রাখে না।
তার সঙ্গে সাযুজ্য রেখেই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের সংস্কার-সহ একাধিক বিষয়ে আলোচনা করতে পারেন বলে মনে করা হচ্ছে। সেখানে নতুন করে মুখ্যমন্ত্রীর তরফে কোনও নির্দেশ দেওয়া হয় কিনা সেদিকেও তাকি রয়েছে পুলিশ মহল। থাকছেন রাজ্য পুলিশের এক ঝাঁক উচ্চপদস্থ কর্তা, ফলে পরবর্তীতে তাঁদের তরফেও নিচুতলায় কোনও নির্দেশ আসে কিনা সেদিকে নজর রয়েছে ওয়াকিবহাল মহলের।
