AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: ৩৮ ডিগ্রিতে উঠছে পারদ! ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা, ৯ তারিখ থেকেই বদলাবে হাওয়া? কী বলছে আবহাওয়া দফতর

Weather Update: আবহাওয়া দফতর এও জানাচ্ছে, ৯ মার্চ রবিবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। অন্যদিকে অসমের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আবহাওয়া দফতর বলছে, এ সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁয়ে ফেলতে পারে।

Weather Update: ৩৮ ডিগ্রিতে উঠছে পারদ! ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা, ৯ তারিখ থেকেই বদলাবে হাওয়া? কী বলছে আবহাওয়া দফতর
প্রতীকী ছবি Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Mar 05, 2025 | 10:34 AM
Share

কলকাতা: দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গে চলবে লাগাতার বৃষ্টি। এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন উপরের চার জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। তবে আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রার খুব একটা বড়সড় পরিবর্তন হবে না। তবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন আকাশ মূলত পরিষ্কার থাকছে। দিনের বেলায় গরম বাড়বে। 

আবহাওয়া দফতর এও জানাচ্ছে, ৯ মার্চ রবিবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। অন্যদিকে অসমের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আবহাওয়া দফতর বলছে, এ সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁয়ে ফেলতে পারে। সপ্তাহান্তে পারদের সবথেকে বেশি ঊর্ধ্বগ্রাফ দেখা যেতে পারে। জেলায় জেলায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

এদিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ২৩ থেকে ৮৮ শতাংশের মধ্যে। 

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের