LPG Price Hike: ৫ মিনিটেই ৫ টাকা বেড়ে গেল গ্যাসের দাম, ভোর থেকে লাইনে দাঁড়িয়ে মাথায় হাত অটো চালকদের

Auto Driver in Kolkata: বুধবার ভোররাত থেকেই গ্যাস রিফিল করার জন্য লম্বা লাইন শহরের প্রায় সব পাম্পেই। একই ছবি বেঙ্গল কেমিক্যাল পাম্প থেকে সিটি সেন্টারেও। পাম্প কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ৫ মিনিট আগেও পুরনো দামেই গ্যাস দেওয়া হচ্ছিল। তবে হঠাৎই নতুন সার্কুলার আসায় দাম বাড়ানো হয়েছে।

LPG Price Hike: ৫ মিনিটেই ৫ টাকা বেড়ে গেল গ্যাসের দাম, ভোর থেকে লাইনে দাঁড়িয়ে মাথায় হাত অটো চালকদের
চাপ বাড়ছে অটো চালকদেরImage Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Mar 11, 2026 | 9:02 AM

কলকাতা: আগেই বেড়েছে রান্নার গ্যাসের দাম। তারপর থেকেই আশঙ্কাটা আরও তীব্র হয়েছিল। এবার অটোয় জ্বালানি হিসাবে ব্যবহৃত এলপিজির দাম বাড়লো লিটার প্রতি ৫ টাকা। সমস্যায় অটোচালকরা। অটোচালকদের অভিযোগ, সকাল থেকে লিটার প্রতি এলপিজির দাম ছিল ৫৭ টাকা ৬৮ পয়সা। কিন্তু হঠাৎ করেই ৫ টাকা বেড়ে এখন সেই দাম দাঁড়িয়েছে ৬২ টাকা ৬৮ পয়সা।

এদিকে বুধবার ভোররাত থেকেই গ্যাস রিফিল করার জন্য লম্বা লাইন শহরের প্রায় সব পাম্পেই। একই ছবি বেঙ্গল কেমিক্যাল পাম্প থেকে সিটি সেন্টারেও। পাম্প কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ৫ মিনিট আগেও পুরনো দামেই গ্যাস দেওয়া হচ্ছিল। তবে হঠাৎই নতুন সার্কুলার আসায় দাম বাড়ানো হয়েছে। কেন এই মূল্যবৃদ্ধি হল, তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন অটোচালকরা। একদিকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস ভরাতে হচ্ছে, তার উপর হঠাৎ দাম বাড়ায় দুশ্চিন্তায় অটো চালকরা 

প্রত্যেকের অটো চালকের গলাতেই ক্ষোভের সুর। সকলেই বলছেন লাইন দিতে হচ্ছে কম করে ৩-৪ ঘণ্টা। কেউ কেউ তো আবার বলছেন মঙ্গলবার ২-৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাননি। ফলে সময়ে রুটে না পৌঁছানোয় টান পড়ছে রুটিরুজিতেও। কীভাবে চলবে সংসার, তাই ভেবে কূলকিনারা পাচ্ছেন না কেউ। এদিকে সঙ্কটের মেঘ যে ক্রমেই আরও ঘনীভূত হচ্ছে তা মানছেন সকলেই। কম গ্যাস যে আসছে নিজেরাই স্বীকার করে নিচ্ছেন গ্যাস সরবরাহকারী সংস্থার কর্মীরা। তাঁরা বলছেন, প্রতিদিন যে পরিমাণে গ্যাস লাগে এখনও পর্যন্ত তার প্রায় অর্ধেক এসেছে। 

Follow Us