Suvendu Adhikari: শুভেন্দুর ‘পার্সোনাল সেক্রেটারি’ খুন! রাতেই সোশ্যাল মিডিয়ায় বড় বার্তা তৃণমূলের

Chandranath Rath Dead: বুধবার রাতে মধ্যমগ্রামের রাস্তায় এই ভয়াবহ ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বুকের বাঁদিকে গুলি গেলে হার্ট ছিন্নভিন্ন হয়ে গিয়েছে চন্দ্রনাথের। খবর পেয়ে ঘটনাস্থলে যান শুভেন্দু অধিকারী। একের পর এক বিজেপি নেতারা ঘটনাস্থলে পৌঁছেছেন।

Suvendu Adhikari: শুভেন্দুর পার্সোনাল সেক্রেটারি খুন! রাতেই সোশ্যাল মিডিয়ায় বড় বার্তা তৃণমূলের
তৃণমূলের বার্তাImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 07, 2026 | 12:52 AM

মধ্যমগ্রাম: গাড়ি থামিয়ে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে (Suvendu Adhikari’s Personal Secretary) গুলি করে খুনের অভিযোগে তপ্ত মধ্যমগ্রাম। মধ্যরাতে একে একে পৌঁছচ্ছেন বিজেপির নেতারা। পৌঁছেছেন খোদ শুভেন্দুও। তাঁর দীর্ঘদিনের ছায়াসঙ্গী ছিলেন চন্দ্রনাথ রথ। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ফুঁসছে বিজেপি। এই পরিস্থিতিতে রাতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল তৃণমূল কংগ্রেস।

কী বলছে তৃণমূল

তৃণমূলের তরফে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। তবে সেইসঙ্গে মনে করিয়ে দেওয়া হয়েছে যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় তিনজন তৃণমূলকর্মীরও মৃত্যু হয়েছে। গত তিনদিন ধরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা করছে বলেও অভিযোগ তুলেছে তৃণমূল।

তৃণমূলের বার্তা, ‘আমরা এই ঘটনায় কড়া পদক্ষেপ চাই। আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি জানানো হচ্ছে। কোনও বিলম্ব না করেই ন্যায়বিচার দেওয়া হোক। গণতন্ত্রে হিংসা ও রাজনৈতিক খুনের কোনও জায়গা নেই। দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করতে হবে।’

কী বললেন শমীক ভট্টাচার্য?

চন্দ্রনাথের মৃত্যুর ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “এটা একটা বার্তা দেওয়া হল। বিজেপিকে বার্তা দিল তৃণমূল, এটা দিনের আলোর মতো পরিষ্কার। শুভেন্দুর আপ্ত সহায়ককে মেরে তৃণমূল মায়ের কোল খালি করে দিতে পারে, তবু দলটাকে রাখতে পারবে তো?”

Follow Us