AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: ৮০০ নেতা-কর্মীকে গ্রেফতার করা হতে পারে ভোটের আগেই! বড় আশঙ্কা তৃণমূলের, দায়ের মামলা

TMC Files Case: সম্প্রতি তৃণমূলের ভোটকুশলী সংস্থার অন্যতম কর্তা ভিনেশ চান্ডেল গ্রেফতার হন। কয়লা কেলেঙ্কারির সঙ্গে যোগ থাকার অভিযোগে সংস্থার একাধিক কর্তাকে তলব করা হয়েছে। আর এবার ভোটের মুখে বড় আশঙ্কা তৃণমূলের। কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা।

Calcutta High Court: ৮০০ নেতা-কর্মীকে গ্রেফতার করা হতে পারে ভোটের আগেই! বড় আশঙ্কা তৃণমূলের, দায়ের মামলা
হাইকোর্টে মামলা তৃণমূলেরImage Credit: PTI
| Edited By: | Updated on: Apr 20, 2026 | 5:21 PM
Share

কলকাতা: ভোটের ঠিক আগেই একের পর এক নেতা-কর্মীকে গ্রেফতার করা হবে। প্রথম দফা ভোটের ঠিক দু দিন আগে এই আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টে মামলা করল তৃণমূল। রাজ্যের বর্তমান শাসক দলের দাবি, অন্তত ৮০০ কর্মীকে গ্রেফতার করা হতে পারে। নিছক সাধারণ কর্মী নন, সেই তালিকায় একাধিক ‘হেভিওয়েট’ নাম রয়েছে বলেও দাবি তৃণমূলের। আবেদনে দাবি করা হয়েছে, ওই গ্রেফতারির লিস্ট তৈরি করেছে নির্বাচন কমিশন।

আগামী বৃহস্পতিবার বাংলায় প্রথম দফা ভোট। ২৯ এপ্রিল হবে দ্বিতীয় দফার ভোট। তার আগেই নেতা-কর্মীদের গ্রেফতার করা হতে পারে বলে দাবি তৃণমূলের। সোমবার জনৈক দানিশ শেখ এই মামলা করেছেন। আগামী বুধবার মামলার শুনানি হতে পারে। মামলাকারীর আবেদন, অবিলম্বে আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করুক। হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে কথা বলেছেন একটি সভা থেকে। সোমবার প্রচার সভা থেকে মমতা বলেন, ‘গ্রেফতারির লিস্ট আমি পেয়ে গিয়েছি।’

মামলায় যাঁদের গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন, নেতা, কর্মী, এমনকী তৃণমূল প্রার্থীও। এদিকে, নির্বাচন কমিশনের নির্দেশে এক রাতে ১৩৫ জন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। একাধিক জেলা থেকে গ্রেফতার করা হয়েছে তাঁদের। প্রথম দফা ভোটের আগে এই গ্রেফতারি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। এক রাতে এত জন গ্রেফতার হওয়ার ঘটনা নজিরবিহীন বলেও মনে করা হচ্ছে।

Follow Us
মন্ত্রী হয়েই বড় বার্তা দিলীপের, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বললেন?
মন্ত্রী হয়েই বড় বার্তা দিলীপের, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বললেন?
মহুয়ার বিস্ফোরক অভিযোগ, বড় পদক্ষেপের পথে কাকলিরা
মহুয়ার বিস্ফোরক অভিযোগ, বড় পদক্ষেপের পথে কাকলিরা
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত