AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Humayun Kabir: ‘আমি একাই একশো, MLA-MP তৈরির কারিগর’, বলে দিলেন হুমায়ুন

Humayun Kabir: মুর্শিদাবাদ যে তাঁর গড়, একথা বুঝিয়ে দিয়ে ভরতপুরের বিধায়ক বলেন, "মুর্শিদাবাদে হুমায়ুন কবীরকে কোণঠাসা করার ক্ষমতা কারও নেই। বিরোধীদের কারও সেই ক্ষমতা নেই। অধীর চৌধুরীরও সেই ক্ষমতা ছিল না।"

Humayun Kabir: 'আমি একাই একশো, MLA-MP তৈরির কারিগর', বলে দিলেন হুমায়ুন
হুমায়ুন কবীরImage Credit: TV9 Bangla
| Updated on: Mar 16, 2025 | 2:29 AM
Share

কলকাতা: বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য তৃণমূল তাঁকে শোকজ করেছে। দলের সেই শোকজের জবাবও দিয়েছেন তিনি। তারপরও নিজের মন্তব্যে অনড় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। মুর্শিদাবাদের তৃণমূল নেতাদের যেমন পাত্তা দিলেন না, তেমনই বুঝিয়ে দিলেন তিনি একাই একশো। একইসঙ্গে বললেন, তিনি বিধায়ক-সাংসদ তৈরির কারিগর।

এদিন টিভি৯ বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি হুমায়ুন কবীর। আমি একাই একশো। মুর্শিদাবাদের আমজনতা আমার সঙ্গে রয়েছে। আমি এমএলএ, এমপি তৈরির কারিগর। আমি সেখানে নেতৃত্ব দিই। কে পাত্তা দিল আর কে পাত্তা দিল না, তাতে হুমায়ুন কবীরের কিছু যায় আসে না।”

মুর্শিদাবাদ যে তাঁর গড়, একথা বুঝিয়ে দিয়ে ভরতপুরের বিধায়ক বলেন, “মুর্শিদাবাদে হুমায়ুন কবীরকে কোণঠাসা করার ক্ষমতা কারও নেই। বিরোধীদের কারও সেই ক্ষমতা নেই। অধীর চৌধুরীরও সেই ক্ষমতা ছিল না। আর এখন তৃণমূলের যেসব হালি নেতা, আঠারো সালে এসে জেলা সভাপতি, সাংসদ হয়েছেন, এসব নেতাদের থোড়াই কেয়ার করি।”

একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে শাসকদলে তাঁকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। ছাব্বিশের নির্বাচনে তৃণমূল তাঁকে টিকিট না দিলে কী করবেন? হুমায়ুন বলেন, “তৃণমূল কংগ্রেস যদি ২০২৬-এর নির্বাচনে লড়ার সুযোগ দেয়, নেত্রীর সম্মানের জন্য আমি লড়ব।” তারপর যোগ করে এও বলেন, “তবে, যদি-কিন্তুর জবাব আমি দেব না। কার হয়ে লড়ব, কার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে লড়ব, নাকি আমি নিজেই দল খুলে লড়ব সেটা ২০২৬ এর জানুয়ারি মাসে ঢাক ঢোল পিটিয়ে জানাব।”

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা