AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Meeting: তৃণমূলের মঞ্চে শুধুই মমতা, ‘বাদ’ অভিষেক

TMC Meeting: সেই কারণে ইতিমধ্যেই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সেজে উঠেছে। কিন্তু দেখা যাচ্ছে মূল মঞ্চে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকলেও নেই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম।

TMC Meeting: তৃণমূলের মঞ্চে শুধুই মমতা, 'বাদ' অভিষেক
তৃণমূলের মঞ্চে শুধুই মমতাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 26, 2025 | 6:09 PM
Share

কলকাতা: বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের কনভেনশন রয়েছে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বুথ স্তরের কর্মীদের নিয়ে এই সভা করতে চলেছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সেজে উঠেছে। কিন্তু দেখা যাচ্ছে মূল মঞ্চে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকলেও নেই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও ছবি। নেই তাঁর নামও। আর তারপরই ছড়িয়েছে জল্পনা।

এর আগে অর্থাৎ ২০২৩ সালের ইন্ডোর সমাবেশে ও মঞ্চের ব্যানারে ছিল শুধুই মমতার মুখ। ২০২৪ সালের একুশে জুলাই মঞ্চেও শুধু সুপ্রিমোরই মুখই ছিল। এর মাঝে আবার ‘ক্যালেন্ডার’ বিতর্ক। বছরের শুরুতে দেখা যায়, ছবির মাপ নিয়ে শাসকদলের মধ্যে চাপানউতোর। বছরের শুরুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে একটি ক্যালেন্ডার পাঠানো হয়েছিল দলের জেলা সভাপতিদের। যাতে লেখা ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কর্তৃক প্রচারিত। সেই ক্যালেন্ডারে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ‘সেকেন্ড ইন কমান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ছবি রয়েছে। কিন্তু,দেখা যায় অভিষেকের ছবিটি মাপে মমতার থেকে বড়। পরে রাজ্য নেতৃত্ব এই ক্যালেন্ডার ব্যবহার করতে নিষেধ করে। বদলে ফেলা হয় ক্যালেন্ডার।

আর এই সবের পর ২০২৫ সালের প্রথম তৃণমূলের এত বড় সভা হচ্ছে। আর সেই সভার মঞ্চে শুধুই মমতা। যা নিয়ে ফের ছড়িয়েছে জল্পনা।

Follow Us