AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: ঋতব্রত বিরোধী দলনেতার স্বীকৃতি হারাবেন? বড় পদক্ষেপ তৃণমূলের

TMC challenges Ritabrata Banerjee opposition leader status: তৃণমূলের ভরাডুবির পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার নেতৃত্বে বিক্ষুব্ধ তৃণমূল বিধায়করা একজোট হতে শুরু করেন। ৬০ জন বিধায়ক মিলে 'নব তৃণমূল ব্লক' গঠন করেন। আর সেই বিধায়করা বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকে চিঠি দিয়ে জানান, বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতকে বেছে নিয়েছেন তাঁরা। এরপরই স্পিকার ঋতব্রতকে বিধানসভার বিরোধী দলনেতার স্বীকৃতি দেন।

TMC: ঋতব্রত বিরোধী দলনেতার স্বীকৃতি হারাবেন? বড় পদক্ষেপ তৃণমূলের
বিধানসভার বিরোধী দলনেতা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 08, 2026 | 6:50 PM
Share

কলকাতা: বিধানসভার বিরোধী দলনেতা নিয়ে দ্বন্দ্বের জল এবার গড়াল আদালত পর্যন্ত। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টে মামলা করল তৃণমূল কংগ্রেস। বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সোমবার তৃণমূলের হয়ে মামলা করলেন শোভনদেব চট্টোপাধ্যায়। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলা দায়ের হয়েছে। আগামী ১৮ জুন থেকে বিধানসভার অধিবেশন শুরু। তার আগেই আবেদনের শুনানির আর্জি জানানো হয় তৃণমূলের তরফে। আগামী ১১ জুন মামলার শুনানি হওয়ার কথা।

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরই তৃণমূলে ডামাডোল শুরু হয়। ৮০টি আসনে জিতে প্রধান বিরোধী দলের আসনে বসেছে তৃণমূল। ফল ঘোষণার কয়েকদিন পরই শোভনদেব চট্টোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতা করার কথা জানায় তারা। তারপরই শুরু হয় চাপানউতোর। বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচনে তৃণমূলের বিধায়কদের সই জাল করার অভিযোগ উঠে। থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনার তদন্ত শুরু করে সিআইডি।

এরই মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার নেতৃত্বে বিক্ষুব্ধ তৃণমূল বিধায়করা একজোট হতে শুরু করেন। ৬০ জন বিধায়ক মিলে ‘নব তৃণমূল ব্লক’ গঠন করেন। আর সেই বিধায়করা বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকে চিঠি দিয়ে জানান, বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতকে বেছে নিয়েছেন তাঁরা। এরপরই স্পিকার ঋতব্রতকে বিধানসভার বিরোধী দলনেতার স্বীকৃতি দেন।

এই নিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূল। তাদের দাবি, ঋতব্রতকে বিধানসভার বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে সংবিধান মানা হয়নি। স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হল তারা। আগামী ১৮ জুন থেকে নতুন সরকারের প্রথম বিধানসভার অধিবেশন শুরু। সেই অধিবেশনে যাতে ঋতব্রত বিরোধী দলনেতার মর্যাদা না পান, তা নিয়ে তৎপর হয়েছে ঘাসফুল শিবির। সেইজন্য অধিবেশন শুরুর আগেই তাদের আবেদনের শুনানির আর্জি জানানো হয় আদালতে। আগামী ১১ জুন তৃণমূলের আবেদনের শুনানি হবে। হাইকোর্ট কী নির্দেশ দেয়, সেটাই এখন দেখার।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?