Mamata Banerjee: চোট কাটিয়ে ময়দানে নামছেন মমতা, উত্তরবঙ্গেও শুরু হচ্ছে ঠাসা কর্মসূচি

Mamata Banerjee: এখনও পর্যন্ত যা খবর, ৪ এপ্রিল মাল থেকে উত্তরবঙ্গের কর্মসূচি শুরু করার সম্ভাবনা রয়েছে। এরপর ৫ তারিখ জলপাইগুড়ি টাউনে নির্বাচনী প্রচারসভার কথা রয়েছে তাঁর। এপ্রিল মাসেই উত্তরবঙ্গে আরও দু'টি জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে বলে জানা যাচ্ছে। ১৩ এপ্রিল ধূপগুড়ি ও ১৬ এপ্রিল ফুলবাড়িতে প্রচার কর্মসূচির সম্ভাবনা তৃণমূল সুপ্রিমোর।

Mamata Banerjee: চোট কাটিয়ে ময়দানে নামছেন মমতা, উত্তরবঙ্গেও শুরু হচ্ছে ঠাসা কর্মসূচি
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook

| Edited By: Soumya Saha

Mar 30, 2024 | 11:41 AM

কলকাতা: রবিবার থেকেই ভোটের প্রচার শুরু করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হচ্ছে কৃষ্ণনগরের ধুবুলিয়া থেকে। রবিবাসরীয় দুপুরে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর সমর্থনে নির্বাচনী জনসভা করবেন মমতা। উত্তরবঙ্গেও রয়েছে একগুচ্ছ নির্বাচনী প্রচার কর্মসূচি। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই উত্তরবঙ্গের জন্য প্রচার কর্মসূচি শুরু করে দিতে পারেন তৃণমূল নেত্রী। এখনও পর্যন্ত যা খবর, ৪ এপ্রিল মাল থেকে উত্তরবঙ্গের কর্মসূচি শুরু করার সম্ভাবনা রয়েছে। এরপর ৫ তারিখ জলপাইগুড়ি টাউনে নির্বাচনী প্রচারসভার কথা রয়েছে তাঁর। এপ্রিল মাসেই উত্তরবঙ্গে আরও দু’টি জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে বলে জানা যাচ্ছে। ১৩ এপ্রিল ধূপগুড়ি ও ১৬ এপ্রিল ফুলবাড়িতে প্রচার কর্মসূচির সম্ভাবনা তৃণমূল সুপ্রিমোর।

উল্লেখ্য, সম্প্রতি বাড়িতে পড়ে গিয়ে কপালে ও নাকে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও শারীরিক পরীক্ষার পর বাড়ি ফিরেছিলেন তিনি। তারপর কিছুদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে বাড়িতেই ছিলেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে নির্বাচনী প্রচারে তৃণমূল নেত্রী কবে থেকে নামবেন, তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা। অবশেষে আগামিকাল, রবিবার থেকে নির্বাচনী প্রচার সভায় নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ভোটের মুখে মমতার প্রথম জনসভা হচ্ছে কৃষ্ণনগরের ধুবুলিয়ায়। তারপর এপ্রিলের শুরুতেই বহরমপুরে একটি জনসভা করার কথা রয়েছে তাঁর। আর তারপর উত্তরবঙ্গের একাধিক জায়গায় নির্বাচনী প্রচার সভায় নামবেন তৃণমূল সুপ্রিমো। দলনেত্রী এবার ভোটের মুখে প্রচার সভা থেকে কী বার্তা দেন, আপাতত সেই দিকেই তাকিয়ে তৃণমূলের ছোট-বড়-মাঝারি সব মাপের নেতারা।

Follow Us