Abhishek Banerjee: তৃণমূল কত আসন পাবে? সংখ্যা জানিয়ে নেতাদের অভিষেকের বার্তা, ‘মাঠ ছাড়বেন না’

West Bengal assembly election: মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হচ্ছেন বলে দাবি করে দলের নেতাদের অভিষেক বলেন, "জয়ের ব্যবধান বাড়াতে হবে। সসম্মানে মানুষের কাছে যান। সবাই স্ট্রং থাকুন। প্রচারের গতি বাড়ান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার ক্ষমতায় আসছেন। কেউ আটকাতে পারবে না। আপনাদের মনোবল চাঙ্গা থাকলে জয়ের ব্যবধান বাড়বে।"

Abhishek Banerjee: তৃণমূল কত আসন পাবে? সংখ্যা জানিয়ে নেতাদের অভিষেকের বার্তা, মাঠ ছাড়বেন না
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 15, 2026 | 7:21 AM

কলকাতা: বিধানসভা নির্বাচনে কোন দল কত আসন পেতে পারে? চলছে চুলচেরা বিশ্লেষণ। ক্ষমতায় আশা নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল ও বিজেপি-দুটি দলই। এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে দলের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, তৃণমূল ২৩০টি আসন পাবে। তারপরই দলের নেতাদের বার্তা দিলেন, “মাঠ ছাড়বেন না।” আগামী কয়েকদিন মানুষের কাছে গিয়ে তৃণমূল সরকারের উন্নয়ন তুলে ধরার নির্দেশ দিলেন নেতা-কর্মীদের।   

আর ৮ দিন পর প্রথম দফার নির্বাচন। প্রথম দফায় আগামী ২৩ এপ্রিল রাজ্যের ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। তার আগে মঙ্গলবার রাজ্যজুড়ে দলের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন অভিষেক। ভার্চুয়াল ওই বৈঠকে দলের প্রার্থী, বিভিন্ন পৌরসভার মেয়র, ডেপুটি মেয়র, সাংসদ, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান এবং বিভিন্ন নির্বাচন কমিটির সদস্যরা অংশ নেন।

রাজ্যজুড়ে তৃণমূলের প্রায় ৩০ হাজার প্রতিনিধিকে নিয়ে ভার্চুয়াল এই বৈঠকে বিজেপির বিরুদ্ধে মানুষকে বোঝাতে বার্তা দেন অভিষেক। তিনি বলেন, “মানুষকে বোঝান, বিজেপি একটা কল বসাতেও বলবে দিল্লির অনুমতি নিই।” তৃণমূল সরকারের কাজের উল্লেখ করে তিনি বলেন, “যাঁরা সুবিধা পেয়েছেন, সেই তালিকা নিয়ে মানুষের কাছে যান।” মানুষের কথা শোনার বার্তা দিয়ে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড বলেন, “মানুষের কাছে আবার যান। মানুষ কিছু বললেও আপনি বলবেন না। প্রয়োজনে মানুষের কাছে ক্ষমা চেয়ে নিন। ভগবানের কাছে ক্ষমা চান তো।”

মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হচ্ছেন বলে দাবি করে দলের নেতাদের অভিষেক বলেন, “জয়ের ব্যবধান বাড়াতে হবে। সসম্মানে মানুষের কাছে যান। সবাই স্ট্রং থাকুন। প্রচারের গতি বাড়ান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার ক্ষমতায় আসছেন। কেউ আটকাতে পারবে না। আপনাদের মনোবল চাঙ্গা থাকলে জয়ের ব্যবধান বাড়বে।” এরপরই অভিষেক বলেন, “মাঠ ছাড়বেন না। তৃণমূল ২৩০টা আসন পাবে।”

SIR-এ নাম বাদ নিয়ে বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, “বিজেপি এমন একটা ধোয়া তুলছে , ২৭ লক্ষ লোকের নাম বাদ গিয়েছে, তাই নাকি তৃণমূল হেরে যাবে। মানুষকে বোঝান, ২৭ লক্ষ বাদ গেলেও ৫০ লক্ষ লোক নতুন করে তৃণমূলের সঙ্গে জুড়েছে।” পশ্চিমবঙ্গে বিজেপি হারলে বাংলা দিল্লির রাজনীতি নিয়ন্ত্রণ করবে জানিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “যদি এত কিছু করার পরও বিজেপি হারে, তাহলে বাংলা দিল্লির রাজনীতি নিয়ন্ত্রণ করবে।”

Follow Us