Sheikh Sahajahan: ‘বেপাত্তা’ শাহজাহান, আগাম জামিনের কাগজে তাহলে সইটা করলেন কী করে?
Sheikh Sahajahan: শেখ শাহজাহানের আইনজীবী জাকির হোসেন আগাম জামিনের আবেদন করেন। ইডির তরফে এই আগাম জামিনের উত্তর দেওয়ার জন্য সময় চাওয়া হয় আদালতে। বিচারক দু'পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে আগামী ৩ তারিখ পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

সৌরভ দত্ত
কলকাতা: সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান এবার মেঘনাদ। আড়াল থেকে তাঁর ‘লড়াই’ জারি। গত ৫ জানুয়ারি থেকে তাঁকে খুঁজছে ইডি-পুলিশ। কেউ খোঁজই পাচ্ছে না। অথচ ইডি তাঁকে সমন পাঠাতেই আদালতে শাহজাহানের আগাম জামিনের আবেদনও পৌঁছে গেল। নগর দায়রা আদালতে শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদন করা হয়েছে। শেখ শাহজাহানের আইনজীবী জাকির হোসেন আগাম জামিনের আবেদন করেন। ইডির তরফে এই আগাম জামিনের উত্তর দেওয়ার জন্য সময় চাওয়া হয় আদালতে। বিচারক দু’পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে আগামী ৩ তারিখ পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
ইতিমধ্যেই শাহজাহানের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, ইডিকে হুমকি দিচ্ছেন সন্দেশখালির এই নেতা। দলের এক অনুষ্ঠানমঞ্চ থেকে শাহজাহানকে বলতে শোনা গিয়েছে, “আমরা এবার বদলার রাজনীতি করব। শেখ শাহজাহান যদি কিছু করে থাকে মানুষের জন্য করেছে। আমাদের পুঁজি মানুষের আশীর্বাদ।” সেখানে ইডি-সিবিআই তাঁর কিছুই করতে পারবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন শেখ শাহজাহান।
আদালত সূত্রে আরও একটি বিষয় সামনে এসেছে। আগাম জামিনের প্রস্তুতি নিতে হলে যিনি জামিন চাইছেন তাঁর সই প্রয়োজন। শেখ শাহজাহানেরও সই আছে। কিন্তু সেই সই এল কোথা থেকে? এখানে আরও একটি প্রশ্ন, যদি শাহজাহানের সই পাওয়া যায়, তাহলে শাহজাহান নয় কেন?
