AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update today: সোমে উত্তরবঙ্গ, মঙ্গলে দক্ষিণবঙ্গ- বদলে যাচ্ছে আবহাওয়া, জানুন লেটেস্ট আপডেট

Weather Update today: হাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল, পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলে সাময়িকভাবে আকাশ পরিষ্কার হবে। উত্তরে পশ্চিমী বাতাস জোর পাবে। তবে এই ঠান্ডা মুলত রাতের দিকেই। দিনের বেলা যেহেতু রোদ উঠছে সেই কারণে শীত লাগবে না বললেই চলে। তবে এই ঠান্ডাও বজায় থাকব না।

| Edited By: | Updated on: Feb 04, 2024 | 11:47 AM
Share

কলকাতা: ঠান্ডা উধাও। সকালের দিকে কুয়াশায় মোড়া থাকলেও, বেলা বাড়তেই উঠেছে রোদ। যার জেরে গায়ে গরম জামা রাখা দায়। এ দিকে, দিল্লিতে নেমেছে বৃষ্টি। এখন প্রশ্ন তাহলে কি কলকাতাতেও বৃষ্টি হতে পারে? কারণ গত তিন চার দিন ধরে একেবারে ঘ্যানঘ্যানে ওয়েদার। বৃষ্টিও হয়েছে অল্পবিস্তর। তাহলে কি আবার বাড়বে তাপমাত্রা?

আলিপুর আবহাওয়া অফিস বলছে, রবিবার জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশে ঘোরাঘুরি করছে। পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়ায় সকাল থেকে ঠান্ডা অনুভূত হয়েছে। আজ পুরুলিয়ায় তাপমাত্রা ১০.১ ডিগ্রি সেলসিয়াস। বীরভূমের শ্রীনিকেতনের তাপমাত্রা ১০.৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে। বাঁকুড়ার তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় সামান্য নেমেছে তাপমাত্রা। আজ মহানগরীর তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।

হাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল, পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলে সাময়িকভাবে আকাশ পরিষ্কার হবে। উত্তরে পশ্চিমী বাতাস জোর পাবে। তবে এই ঠান্ডা মুলত রাতের দিকেই। দিনের বেলা যেহেতু রোদ উঠছে সেই কারণে শীত লাগবে না বললেই চলে। তবে এই ঠান্ডাও বজায় থাকব না। কারণ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। তারই প্রভাব পড়তে শুরু করেছে। আর এর জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। মূলত, সোমবার উত্তরবঙ্গের জেলাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বৃষ্টি হতে পারে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। তবে কলকাতায় বৃষ্টির সম্ভবনা নেই। কিন্তু বজায় থাকবে মেঘলা আবহাওয়া।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?