
তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রথম সারির নেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম লড়াইয়ের সঙ্গী। দায়িত্ব সামলেছেন কাউন্সিলর থেকে মন্ত্রী, সব পদের। শুধু তাই নয়, তাঁর বিধান সভা কেন্দ্র টলিগঞ্জ মূলত বাংলার চলচ্চিত্রের কেন্দ্রবিন্দু হওয়ায় সেখানে তাঁর ব্যাপক প্রভাব রয়েছে। টেকনিশিয়ান থেকে শুরু করে শিল্পী, সকলের সমস্যা সমাধানে তিনি গুরুত্বপূূর্ণ ভূমিকা নেন। কথা হচ্ছে রাজ্যের বিদায়ী মন্ত্রী অরূপ বিশ্বাসকে নিয়ে। হলফনামা জমা দিয়েছেন তিনি। এবারও তৃণমূলের হয়ে লড়াই করবেন টলিগঞ্জ বিধানসভা থেকে। কত টাকা রয়েছে অরূপের?
পড়াশোনা
১৯৮৫ সালে বিকম পাশ করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি হলফনামায় নিজেকে সমাজ কর্মী ও রাজনীতিবিদ হিসাবে দেখিয়েছেন।
অরূপ বিশ্বাসের আয় কত?
২০২০-২০২১ অর্থবর্ষে অরূপ বিশ্বাসের আয় ছিল- ১৭ লক্ষ ৬৮ হাজার ২৫৫ টাকা
২০২১-২০২২ অর্থবর্ষে তাঁর আয় ৩০ লক্ষ ৬০ হাজার ১৫ টাকা
২০২২-২০২৩ অর্থবর্ষে তাঁর আয় ১৭ লক্ষ ৬৭ হাজার ৫৬১ টাকা
২০২৩-২০২৪ অর্থবর্ষে ১৯ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ টাকা
২০২৪-২০২৫ অর্থবর্ষে তাঁর আয় ২৪ লক্ষ ৯৯ হাজার ২০৪ টাকা।
নগদ টাকা কত আছে?
অরূপ বিশ্বাসের হাতে নগদ রয়েছে ১ লক্ষ ৫১ হাজার ৩০০ টাকা
এছাড়া রয়েছে পাঁচটি সেভিংস অ্যাকাউন্ট। মোট সেভিংসের অঙ্ক ১৯ লক্ষ ৮১ হাজার ৪৯৯ টাকা
FD রয়েছে- ১ কোটি ১ লক্ষ ৬৪ হাজার ৫৪৬ টাকা
মিউচুয়াল ফান্ডে তাঁর বিনিয়োগ- ৩৩ লক্ষ ৪৯ হাজার ৯৬৩ টাকা
এছাড়া রয়েছে এলআইসি (LIC) আছে তিনটি। ১০ লক্ষ, ৫ লক্ষ ও ৬ লক্ষ টাকার
PPF রয়েছে ৩২ লক্ষ টাকার
অরূপের কাছে আছে ১২৫ গ্রাম সোনা। যার আনুমানিক বাজার মূল্য ১৪ লক্ষ ৩ হাজার ৭৪২ টাকা
অরূপ বিশ্বাসের নামে নেই কোনও জমি। নেই কোনও গাড়ি। তাঁর বিরুদ্ধে নেই কোনও মামলা
আলিপুরে তাঁর একটি বাড়ি আছে। যার বাজার মূল্য ২৫ লক্ষ টাকা।
অরূপ বিশ্বাসের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ- ১কোটি ৮৩ লক্ষ ৪৩ হাজার ৭৭১
তাঁর কোনও স্থাবর সম্পত্তি নেই