AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Topsia Fire Broke out: তপসিয়ায় রবারের গোডাউনে আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

Topsia Fire Broke out: এলাকার বিধায়ক জাভেদ খান আসেন ঘটনাস্থলে। তিনি জানান, "আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকল খুব দ্রুত আগুন নেভাতে সাহায্য করেছে। যেই সময় আগুন ধরে গিয়েছিল তখন ভিতরে অনেকে ছিলেন। তবে আশপাশের লোকজন সকলে মিলে তাদের সেখান থেকে সরাতে সাহায্য করেছে।"

Topsia Fire Broke out: তপসিয়ায় রবারের গোডাউনে আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন
তপসিয়ায় আগুনImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 11, 2024 | 1:04 PM
Share

কলকাতা: শহরে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা। তপসিয়ায় রবার কারখানায় আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছেছে আটটি ইঞ্জিন। গোটা বিষয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সর্বশেষ তথ্য উপরে

  1. দমকল আধিকারিক সুদীপ্ত বীট বলেন, “আগুন আপাতত নিয়ন্ত্রণে এসেছে। তবে কীভাবে আগুন ধরেছে তা প্রাথমিক তদন্তের পর বলা যাবে। কোনও হতাহতের খবর নেই। তবে আমাদের স্থানীয় বাসিন্দারাও অনেক সাহায্য করেছে।”
  2. এলাকার বিধায়ক জাভেদ খান আসেন ঘটনাস্থলে। তিনি জানান, “আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকল খুব দ্রুত আগুন নেভাতে সাহায্য করেছে। যেই সময় আগুন ধরে গিয়েছিল তখন ভিতরে অনেকে ছিলেন। তবে আশপাশের লোকজন সকলে মিলে তাদের সেখান থেকে সরাতে সাহায্য করেছে।”
  3. কারখানার কর্মী বলেন, “এটি রবার কারখানা। তবে এখানে অনেক কার্টুন রাখা ছিল। আমরা রাত্রিবেলা কাজ করে শুয়ে ছিলাম। সকাল নাগাদ পোড়া গন্ধ পাই। ঘুম ভাঙতেই উঠে দেখি আগুন লেগেছে। দমকল এসে নিভিয়েছে। এখনও অল্প অল্প আগুন জ্বলেছে কয়েকটা জায়গায়।”
  4. আগুন লাগার ঘটনায় দ্রুত খবর দেওয়া হয় দমকলকে। জানা গিয়েছে, দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তবে ঘিঞ্জি এলাকায় রবার কারখানাটি অবস্থিত হওয়ায় কার্যত আগুন নিয়ন্ত্রণে আনতে কার্যত বেগ পেতে হচ্ছে।
  5. জানা গিয়েছে ওই গোডাউনের আগুন মুহুর্তে ছড়িয়ে পড়ে পাশের কারখানা এবং গোডাউনে।
  6. মূলত, যেখানে কারখানাটি অবস্থিত সেই জায়গাটি অত্যন্ত সরু। পরপর গোডাউন-দোকান রয়েছে সেখানে। এ দিকে, দাউদাউ করে আগুন জ্বলে যাওয়ায় আতঙ্কে বেরিয়ে পড়েন সেখানে কর্মরত কর্মীরা।
  7. আজ সকালে তপসিয়ার একটি রবার কারখানায় আগুন ধরে যায়। প্রথমে ধোঁয়া ঢেকে যায় গোটা এলাকা। মুহূর্তে আগুনের লেলিহান শিখা গ্রাস করে আশপাশের গোডাউনে। তবে কী থেকে আগুন ধরেছে তা এখনও জানতে পারা যায়নি।

Follow Us
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
আপাতত স্বস্তি 'যোগ্য' চাকরিহারাদের, এরপর কী হবে?
আপাতত স্বস্তি 'যোগ্য' চাকরিহারাদের, এরপর কী হবে?
মোবাইলের নেশায় বদলে যাচ্ছে ব্রেন?
মোবাইলের নেশায় বদলে যাচ্ছে ব্রেন?
S-400-এর হদিশে ২০০ পাক চর! একেকটি তথ্যের জন্য ১০০ কোটির টোপ!
S-400-এর হদিশে ২০০ পাক চর! একেকটি তথ্যের জন্য ১০০ কোটির টোপ!