AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Toto in Main Road: বড় রাস্তায় আর চলবে না টোটো, DM-SP-দের কাছে চলে গেল পরিবহন মন্ত্রীর বড় নির্দেশ

Transport Minister ordered: এ নিয়ে যদিও টোটো চালকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ব্যারাকপুর এলাকার টোটো চালক প্রসেনজিৎ বলছেন, “আমরা তো সাইড দিয়ে চলাচল করি। প্রয়োজনে তো উঠতেই হয়। এখন যাতায়াত বন্ধ করে দিলে খুবই অসুবিধা হয়। যদি এই সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে ভালো হয়। অলিগলিতে টোটো চালিয়ে তো পেট চলবে না।”

Toto in Main Road: বড় রাস্তায় আর চলবে না টোটো, DM-SP-দের কাছে চলে গেল পরিবহন মন্ত্রীর বড় নির্দেশ
চলছে চাপানউতোর Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 22, 2026 | 11:07 AM
Share

কলকাতা: এবার হাইওয়ে, এক্সপ্রেসওয়ে এবং যে কোনও বড়ো রাস্তায় টোটো চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বিপদ এড়াতে এবং গাড়ির গতি বাড়াতে এমন সিদ্ধান্ত পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের। ইতিমধ্যেই বিভিন্ন জেলার জেলা শাসকদের কাছে চলে গিয়েছে নির্দেশ। যদি বড় বড় রাস্তায় টোটো চলতে দেখা যায় তাহলে আইননানুগ ব্যবস্থা নিতে বলাহয়েছে। মন্ত্রীর স্পষ্ট কথা, তিনি টোটো চলার বিরুদ্ধে নন। তবে বড় বড় বাস চালাতে অসুবিধা হচ্ছে। তাই যানজট রুখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত ডিএম, এসপি-দের  মেন রাস্তা থেকে টোটো সরিয়ে দিতে বলা হয়েছে। টোটো চলুক তাতে আমার কোনও আপত্তি নেই। কিন্তু মেন রোডে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে।  

এ নিয়ে যদিও টোটো চালকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ব্যারাকপুর এলাকার টোটো চালক প্রসেনজিৎ বলছেন, “আমরা তো সাইড দিয়ে চলাচল করি। প্রয়োজনে তো উঠতেই হয়। এখন যাতায়াত বন্ধ করে দিলে খুবই অসুবিধা হয়। যদি এই সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে ভালো হয়। অলিগলিতে টোটো চালিয়ে তো পেট চলবে না।” 

আর এক টোটো চালক বলছেন, “আমাদের যদি সার্ভিস রোডে নামতে না দেয় তাহলে আমরা চলব কী করে। আমাদেরও তো সংসার আছে। অলিগলিতে তো ভাড়া হয় না। সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে সেটা ভালোর জন্যই নিচ্ছে। কিন্তু আমাদের দিকটাও তো দেখতে হবে। কারণ, এটা তো আমাদের রুটি-রুজির বিষয়।” এই সিদ্ধান্ত নিয়ে চাপানউতোর চললেও অনেক টোটো চালকই আবার মুখ খুলতে চাননি। তবে যাত্রীদের অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। তাঁদের স্পষ্ট কথা, যেভাবে দুর্ঘটনা ঘটছে তাতে এটা দরকার ছিল। 

Follow Us
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন