AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Traffic Update: বেলা ১১টা থেকেই শুরু! রাম নবমীর মিছিল বেরবে শহরের এইসব রাস্তা থেকে, ট্রাফিক আপডেট জানুন

Ram Navami: এ দিকে, মিছিল ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা ভোটের আবহে না ঘটে তৎপর কলকাতা পুলিশও। বিভিন্ন এলাকায় রামনবমীর জন্য বিশাল পরিমাণে পুলিশ মোতায়েন রাখছে লালবাজার। প্রতিটি ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসারের নজরদারিতে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার সহ সমস্ত পুলিশকে রাস্তায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Kolkata Traffic Update: বেলা ১১টা থেকেই শুরু! রাম নবমীর মিছিল বেরবে শহরের এইসব রাস্তা থেকে, ট্রাফিক আপডেট জানুন
রাম নবমীর মিছিলImage Credit: PTI
| Edited By: | Updated on: Mar 26, 2026 | 8:25 AM
Share

কলকাতা: সপ্তাহের অন্যতম ব্যস্ত দিন আজ। অফিসযাত্রী থেকে শুরু করে কলেজ পড়ুয়া সকলেই কোনও না কোনও প্রয়োজনে রাস্তায় বের হন। এ দিকে, বৃহস্পতিবার আবার রয়েছে রাম-নবমী। শহর জুড়ে রয়েছে একাধিক মিছিল। তারপর আবার ভোটের আবহ। নিত্যদিনই রাজনৈতিক দলগুলির মিটিং-মিছিল-প্রচার চলছে। জেনে নিন একনজরে আজকে ট্রাফিকের হালচাল।

বৃহস্পতিবার সকাল থেকে রাস্তায় তেমন কোনও ভিড় নেই। যান চলাচল স্বাভাবিকই থাকবে। তবে বেলা বাড়ার পর থেকে ট্রাফিক জ্যামের সম্ভাবনা বাড়ছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বেলা ১১ টা থেকে শুরু রয়েছে পরপর মিছিল। মূলত, এই মিছিলগুলি হবে রামনবমীর জন্য। বেলা ১২ টায় হেস্টিংসে বড় মিছিল বেরতে পারে। সেই সময় যান চলাচলে সাময়িক বিঘ্ন থাকছে। দুপুর আড়াইটে থেকে মিছিল বের হবে বেহালা চৌরাস্তা থেকে। একই সময়ে বাগবাজার থেকেও মিছিল বেরবে। অপরদিকে, বিকেল চারটের সময় বন্ডেল ব্রিজ থেকে মিছিল বেরনোর কথা রয়েছে।

এ দিকে, মিছিল ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা ভোটের আবহে না ঘটে তৎপর কলকাতা পুলিশও। বিভিন্ন এলাকায় রামনবমীর জন্য বিশাল পরিমাণে পুলিশ মোতায়েন রাখছে লালবাজার। প্রতিটি ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসারের নজরদারিতে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার সহ সমস্ত পুলিশকে রাস্তায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি মিছিলের আগে ও পরে পুলিশ কর্মীরা থাকবেন। প্রতিটি মিছিলে একজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসারের নেতৃত্ব পুলিশ বাহিনী থাকবে।

এখনো পর্যন্ত ষাট থেকে সত্তরটি রামনবমীর মিছিল হবে বলে পুলিশ সূত্রে খবর। এই বছর ভবানীপুরে একটি মিছিল নতুন। মূলত হেস্টিংস, খিদিরপুর, রামলীলা ময়দান, বিটি রোডের চিড়িয়ামোড সহ বেশ কিছু এলাকা থেকে মিছিল বের হবে। প্রতিটি মিছিলের জন্য আগাম বাহিনী প্রস্তুত রাখা হবে। এছাড়াও মিছিলের রাস্তায় পুলিশ মোতায়েন বাড়তি রাখা হবে।

Follow Us
পটাশপুরের সভা থেকে ফের ভবানীপুরের রেজাল্ট বললেন শুভেন্দু
পটাশপুরের সভা থেকে ফের ভবানীপুরের রেজাল্ট বললেন শুভেন্দু
গ্যাস বুকিংয়ে সত্যিই কি বদল এসেছে কোনও? ভিডিয়ো থেকে জানুন
গ্যাস বুকিংয়ে সত্যিই কি বদল এসেছে কোনও? ভিডিয়ো থেকে জানুন
তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ
তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ
কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?
কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল
বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল